১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫ | DS30: ২,০৫৯.৪০ +০.০৩ | লেনদেন: ৬,৯৯০.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫
জাতীয়

নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল
সংগৃহীত

জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জন্য ডোপ টেস্ট বা মাদক পরীক্ষা বাধ্যতামূলক করা হবে না কেন, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে নির্বাচনী আইন ও বিধিমালা সংশোধন করে ডোপ টেস্টে ‘পজিটিভ’ হওয়া কিংবা পরীক্ষা দিতে অস্বীকৃতি জানানো ব্যক্তিদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হবে না কেন, রুলে তা-ও জানতে চাওয়া হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল জারি করেন।

‘রুলের জবাব দিতে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।’

— জি বাংলা ডেস্ক

রুলের জবাব দিতে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী জাতীয় ৩ মিনিট আগে

রিট আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইসরাত জাহান অনি। তিনি নিজেই রিট আবেদনটি দায়ের করেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জন্য ডোপ টেস্ট বা মাদক পরীক্ষা বাধ্যতামূলক করা হবে না কেন, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
  • একই সঙ্গে নির্বাচনী আইন ও বিধিমালা সংশোধন করে ডোপ টেস্টে ‘পজিটিভ’ হওয়া কিংবা পরীক্ষা দিতে অস্বীকৃতি জানানো ব্যক্তিদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হবে না কেন, রুল…
  • সোমবার (২৮ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল জারি করেন।
  • রুলের জবাব দিতে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, স্থানীয় সরকার সচিব, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর…

আদেশের পর আইনজীবী ইসরাত জাহান সাংবাদিকদের বলেন, বর্তমান নির্বাচনী আইন ও বিধিমালায় প্রার্থীদের মাদক পরীক্ষার বিষয়ে কোনো স্পষ্ট বাধ্যবাধকতা নেই। অথচ সরকারি চাকরিজীবী ও পুলিশ সদস্যদের নিয়োগের ক্ষেত্রে ডোপ টেস্ট বাধ্যতামূলক রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ইসরাত জাহান বলেন, জনপ্রতিনিধিদের মাদকমুক্ত থাকা নিশ্চিত করতে মনোনয়নপত্রের সঙ্গে সরকারি স্বীকৃত ল্যাবরেটরি বা হাসপাতাল থেকে করা ডোপ টেস্টের সনদ জমা দেওয়ার বিধান করা প্রয়োজন।

তাঁর ভাষ্য, মনোনয়নপত্রে যেহেতু বিভিন্ন শর্ত থাকে, সেখানে ডোপ টেস্টের শর্তও যুক্ত করা যেতে পারে। সরকারি হাসপাতালে পরীক্ষা করে মাদকমুক্ত থাকার প্রমাণ দিতে পারলেই প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন—এমন বিধান করা উচিত বলে তিনি মনে করেন।

ডোপ টেস্ট প্রার্থীর জন্য সম্মানহানিকর কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসরাত জাহান বলেন, কেউ মাদকাসক্ত না হলে পরীক্ষায় তার আত্মসম্মানে আঘাত লাগার কারণ নেই। বরং এর মাধ্যমে জনগণের কাছে প্রার্থীর মাদকমুক্ত থাকার বিষয়টি স্পষ্ট হবে বলে তিনি মন্তব্য করেন।

জাতীয় থেকে আরও

প্রধানমন্ত্রীর আগের পরিকল্পনাগুলো এখন বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব প্রধানমন্ত্রীর আগের পরিকল্পনাগুলো এখন বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিবপ্রধানমন্ত্রী তারেক রহমান সরকার পরিচালনার দায়িত্ব নেওয়ার আগে যেসব পরিকল্পনার কথা জানিয়েছিলেন, সেগুলোই এখন বাস্তবায়ন হচ্ছে বলে জানিয়েছেন… ৯ ঘণ্টা আগে সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ, পে-ফিক্সেশনের কারণে মিলবে না বকেয়া সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ, পে-ফিক্সেশনের কারণে মিলবে না বকেয়ানতুন পে স্কেল কার্যকরের পর পে-ফিক্সেশনের কারণে শ্রান্তি ও বিনোদন ভাতার অতিরিক্ত বা বকেয়া অর্থ পাবেন না সরকারি কর্মচারীরা। একবার এ ভাতা… ৯ ঘণ্টা আগে হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় ভারত-বাংলাদেশ সংলাপ হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় ভারত-বাংলাদেশ সংলাপশেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের পঞ্চম দফার কনস্যুলার সংলাপ স্থগিতের খবর নাকচ করেছেন… ১১ ঘণ্টা আগে আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল পাবেন পোশাকশ্রমিকরা আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল পাবেন পোশাকশ্রমিকরাতৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিকদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের ব্যয় কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে শুক্রবার (১৩ নভেম্বর)… ১১ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ এএম · জাতীয়

জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জন্য ডোপ টেস্ট বা মাদক পরীক্ষা বাধ্যতামূলক করা হবে না কেন, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

ফটোকার্ড

নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

শিরোনাম