হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় ভারত-বাংলাদেশ সংলাপ
শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের পঞ্চম দফার কনস্যুলার সংলাপ স্থগিতের খবর নাকচ করেছেন দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান। তিনি জানিয়েছেন, শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট ও এনআইডির আবেদন করার অন্তত চার দিন আগেই সংলাপ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
পোস্টে সাইদুর রহমান বলেন, গত ৯ নভেম্বর শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করার অন্তত চার দিন আগেই বাংলাদেশ ও ভারতের পঞ্চম দফার কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়। ফলে সংলাপ স্থগিতের সঙ্গে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা কিংবা তাঁর পাসপোর্ট ও এনআইডির আবেদন করার কোনো যোগসূত্র নেই।
‘সংলাপ স্থগিতের কারণ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সমালোচনা করে তিনি বলেন, কিছু গণমাধ্যম কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে দাবি করছে, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদনকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে।’
— জি বাংলা ডেস্ক
সংলাপ স্থগিতের কারণ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সমালোচনা করে তিনি বলেন, কিছু গণমাধ্যম কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে দাবি করছে, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদনকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। এর জেরেই সংলাপ স্থগিত করা হয়েছে। অথচ তাঁর আবেদন করার আগেই সংলাপ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
আরও পড়ুন
জলবায়ু কার্যক্রমে নারীর নেতৃত্ব নিশ্চিত করতে পর্যাপ্ত অর্থায়নের তাগিদ
সাইদুর রহমানের অভিযোগ, তথ্য যাচাই না করে অনুমাননির্ভর সংবাদ প্রকাশের প্রবণতা বাড়ছে। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে যথাযথ যাচাই-বাছাই ছাড়াই এ ধরনের সংবাদ প্রকাশ সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।
মূল বিষয়গুলি
- শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের পঞ্চম দফার কনস্যুলার সংলাপ স্থগিতের খবর নাকচ করেছেন দিল্লিতে বাংলাদেশ হা…
- বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
- পোস্টে সাইদুর রহমান বলেন, গত ৯ নভেম্বর শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করার অন্তত চার দিন আগেই বাংলাদেশ ও ভারতের পঞ্চম দফার কনস্যুলার সংলাপ স্থগ…
- সংলাপ স্থগিতের কারণ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সমালোচনা করে তিনি বলেন, কিছু গণমাধ্যম কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে দাবি করছে, শেখ হাসিনার পাসপোর্ট…
তিনি আরও বলেন, বাংলাদেশের গণমাধ্যমের একটি অংশ সঠিক সাংবাদিকতার চর্চা থেকে সরে গিয়ে অনেক ক্ষেত্রে অনুমাননির্ভর সংবাদ পরিবেশন করছে। এ প্রবণতা পরিহার করে তথ্যের সত্যতা নিশ্চিত হওয়ার পর সংবাদ প্রকাশের আহ্বান জানান তিনি।
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে সাইদুর রহমান বলেন, সাংবাদিকতার নামে তথ্যের টুইস্ট বা বিভ্রান্তিকর উপস্থাপন বন্ধ করা উচিত। প্রকৃত ঘটনা যাচাই না করে অনুমানের ভিত্তিতে সংবাদ প্রকাশ করলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায় বলেও মন্তব্য করেন তিনি।






মন্তব্য (০)