সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ, পে-ফিক্সেশনের কারণে মিলবে না বকেয়া
নতুন পে স্কেল কার্যকরের পর পে-ফিক্সেশনের কারণে শ্রান্তি ও বিনোদন ভাতার অতিরিক্ত বা বকেয়া অর্থ পাবেন না সরকারি কর্মচারীরা। একবার এ ভাতা নেওয়ার পর মূল বেতন বাড়লেও আগের ভাতার বিপরীতে নতুন করে বকেয়া দাবি করার সুযোগ থাকছে না। এ বিষয়ে নির্দেশনা দিয়ে গেজেট প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়।
বুধবার (১১ নভেম্বর) অর্থ বিভাগ এ আদেশ জারি করে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) গেজেটটি প্রকাশিত হয়। অর্থ বিভাগের প্রবিধি-৩ শাখার যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম গেজেটে সই করেছেন।
গেজেটে বলা হয়েছে, ‘সরকারি চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ অনুযায়ী ধাপে ধাপে বেতন স্কেল বাস্তবায়নের সময়সীমা ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত। এ সময়ে শ্রান্তি ও বিনোদন ভাতার ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর থাকবে।
‘অর্থ বিভাগ ১৯৮৯ সালের ২০ মার্চ জারি করা এক বিধি অনুযায়ী, সরকারি চাকরিজীবী যে মাসে শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাবেন, সেই মাসে তিনি মূল বেতনের সমপরিমাণ অর্থ ভাতা হিসেবে পাবেন।’
— জি বাংলা ডেস্ক
অর্থ বিভাগ ১৯৮৯ সালের ২০ মার্চ জারি করা এক বিধি অনুযায়ী, সরকারি চাকরিজীবী যে মাসে শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাবেন, সেই মাসে তিনি মূল বেতনের সমপরিমাণ অর্থ ভাতা হিসেবে পাবেন। নতুন বেতন কাঠামোতেও এ নিয়ম বহাল রাখা হয়েছে।
আরও পড়ুন
জলবায়ু কার্যক্রমে নারীর নেতৃত্ব নিশ্চিত করতে পর্যাপ্ত অর্থায়নের তাগিদ
গেজেটে বলা হয়েছে, নতুন পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের পাশাপাশি পে-ফিক্সেশন করা হবে। তবে পে-ফিক্সেশনের মাধ্যমে নির্ধারিত বেতনের ভিত্তিতে শ্রান্তি ও বিনোদন ভাতা হিসাব করা হবে না। ছুটিতে যাওয়ার সময় একজন চাকরিজীবী বাস্তবে যে মূল বেতন পাবেন, ভাতার পরিমাণও হবে সেই সমান।
মূল বিষয়গুলি
- নতুন পে স্কেল কার্যকরের পর পে-ফিক্সেশনের কারণে শ্রান্তি ও বিনোদন ভাতার অতিরিক্ত বা বকেয়া অর্থ পাবেন না সরকারি কর্মচারীরা।
- বুধবার (১১ নভেম্বর) অর্থ বিভাগ এ আদেশ জারি করে।
- গেজেটে বলা হয়েছে, ‘সরকারি চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ অনুযায়ী ধাপে ধাপে বেতন স্কেল বাস্তবায়নের সময়সীমা ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত।
- অর্থ বিভাগ ১৯৮৯ সালের ২০ মার্চ জারি করা এক বিধি অনুযায়ী, সরকারি চাকরিজীবী যে মাসে শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাবেন, সেই মাসে তিনি মূল বেতনের সমপরিমাণ অর্থ ভাতা হি…
ফলে কোনো কর্মচারী একবার এ ভাতা নেওয়ার পর পে-ফিক্সেশনে তাঁর মূল বেতন বাড়লেও আগের ভাতার জন্য অতিরিক্ত বা বকেয়া অর্থ পাবেন না।
অর্থ মন্ত্রণালয়ের গেজেটে জানানো হয়েছে, এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।






মন্তব্য (০)