১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫ | DS30: ২,০৫৯.৪০ +০.০৩ | লেনদেন: ৬,৯৯০.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫
জাতীয়

দখল-দূষণমুক্ত করে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথ হবে: নৌপরিবহন মন্ত্রী

দখল-দূষণমুক্ত করে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথ হবে: নৌপরিবহন মন্ত্রী
বক্তব্য দিচ্ছেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। সংগৃহীত

ঢাকার চারপাশের নদীগুলো দখল ও দূষণমুক্ত করার পাশাপাশি নদীর তীর জনবান্ধব, পরিবেশবান্ধব ও পর্যটনের উপযোগী করে গড়ে তুলতে সরকার ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। এসব কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হলে রাজধানীর চারপাশে বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্যোগে আয়োজিত ‘বিআইডব্লিউটিএ ওয়াকওয়ে রান ২০২৬’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। নিয়মিত হাঁটাচলা করেন এবং ম্যারাথনে অংশ নেন—এমন ব্যক্তিদের সঙ্গে কর্মসূচিতে অংশ নেন মন্ত্রী।

শেখ রবিউল আলম বলেন, নদীর দুই পাশ রক্ষা করে মানুষের হাঁটাচলার উপযোগী পরিবেশ তৈরি করা হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন স্থানে ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। কিছু স্থানে ওয়াকওয়ের অসম্পূর্ণ সংযোগ বা মিসিং লিংক রয়েছে। সেগুলোও নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নদীর তীর এমনভাবে গড়ে তুলতে চান, যেখানে মানুষ নিয়মিত হাঁটতে পারবেন, নির্মল পরিবেশে সময় কাটাতে পারবেন এবং অবসরে নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

‘ঢাকার চারপাশের নদীগুলো দখল ও দূষণমুক্ত করার পাশাপাশি নদীর তীর জনবান্ধব, পরিবেশবান্ধব ও পর্যটনের উপযোগী করে গড়ে তুলতে সরকার ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।’

— M Mehedi Hasan Arif (Admin)

তিনি বলেন, নদী ও পরিবেশ রক্ষায় জনগণের প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষকে নদীর প্রতি সচেতন ও দায়িত্বশীল করে তুলতে বিআইডব্লিউটিএ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। নিয়মিত হাঁটাচলা ও ম্যারাথনে অংশগ্রহণকারীদের সঙ্গে আজকের কর্মসূচিতে অংশ নেওয়ার উদ্দেশ্য তাঁদের উৎসাহিত করা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা।

আরও পড়ুন জলবায়ু কার্যক্রমে নারীর নেতৃত্ব নিশ্চিত করতে পর্যাপ্ত অর্থায়নের তাগিদ জলবায়ু কার্যক্রমে নারীর নেতৃত্ব নিশ্চিত করতে পর্যাপ্ত অর্থায়নের তাগিদ জাতীয় ৭ ঘণ্টা আগে

নদী দখল ও দূষণমুক্ত করার কার্যক্রম সম্পর্কে মন্ত্রী বলেন, ঢাকার চারপাশের নদীগুলো রক্ষায় ব্যাপক কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণের ফলে নদীর সীমানা সংরক্ষণ করা সম্ভব হচ্ছে। পাশাপাশি নদীর তীরে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার প্রবণতা নিয়ন্ত্রণেও এসব অবকাঠামো ইতিবাচক ভূমিকা রাখছে। কিছু এলাকায় ওয়াকওয়ে নির্মাণ বাকি রয়েছে। সেগুলোও দ্রুত সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ঢাকার চারপাশের নদীগুলো দখল ও দূষণমুক্ত করার পাশাপাশি নদীর তীর জনবান্ধব, পরিবেশবান্ধব ও পর্যটনের উপযোগী করে গড়ে তুলতে সরকার ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে বলে জানি…
  • শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্যোগে আয়োজিত ‘বিআইডব্লিউটিএ ওয়াকওয়ে রান ২০২৬’ অনুষ্…
  • শেখ রবিউল আলম বলেন, নদীর দুই পাশ রক্ষা করে মানুষের হাঁটাচলার উপযোগী পরিবেশ তৈরি করা হচ্ছে।
  • তিনি বলেন, নদী ও পরিবেশ রক্ষায় জনগণের প্রত্যক্ষ ও পরোক্ষ অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি জানান, নদীদূষণের উৎস হিসেবে প্রায় ৪২৬টি স্থান চিহ্নিত করা হয়েছে। এসব স্থান থেকে রাসায়নিক, তরল ও কঠিন বর্জ্য নদীতে গিয়ে পড়ছে। পরিবেশ ও বন মন্ত্রণালয়, বিআইডব্লিউটিএ, সিটি করপোরেশন ও ওয়াসাসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে বর্জ্যের উৎস নিয়ন্ত্রণ এবং নদীতে বর্জ্য প্রবেশ বন্ধে কার্যক্রম চলছে।

ঢাকার চারপাশের নদীগুলোতে নৌযান চলাচল ও যোগাযোগব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, নদীকে শুধু যোগাযোগের মাধ্যম হিসেবে নয়, পর্যটন ও বিনোদনের আকর্ষণীয় ক্ষেত্র হিসেবেও গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যে নতুন নৌরুট চালু, আধুনিক ও আকর্ষণীয় নৌযান সংযোজন এবং নতুন নৌস্টেশন ও ঘাট নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব ঘাট ও স্টেশন সড়ক যোগাযোগব্যবস্থার সঙ্গে সমন্বিতভাবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, অতীতে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথে যাত্রী পরিবহন চালুর উদ্যোগ নেওয়া হলেও প্রত্যাশিত সাফল্য আসেনি। এর অন্যতম কারণ ছিল সড়কপথের তুলনায় নৌপথে যাতায়াতে বেশি সময় লাগা এবং নদীদূষণের কারণে যাত্রীদের জন্য অনুকূল পরিবেশের অভাব। বর্তমানে নদীদূষণ নিয়ন্ত্রণ, দখলমুক্তকরণ, আধুনিক নৌযান সংযোজন এবং নৌস্টেশন ও ঘাটের উন্নয়নের মাধ্যমে এসব প্রতিবন্ধকতা দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী আশা প্রকাশ করেন, চলমান কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা গেলে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব হবে। এতে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের নতুন সুযোগ তৈরি হবে। পাশাপাশি নদীকেন্দ্রিক পর্যটন ও বিনোদন কার্যক্রম সম্প্রসারিত হবে এবং নদীগুলোকে দখল ও দূষণমুক্ত করার কাজ আরও কার্যকর হবে।

বিআইডব্লিউটিএর এসব উদ্যোগ বাস্তবায়িত হলে ঢাকার চারপাশের নদীগুলো আবার প্রাণ ফিরে পাবে এবং নগরবাসীর জন্য পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও জনবান্ধব নদীকেন্দ্রিক পরিবেশ গড়ে উঠবে বলে আশা প্রকাশ করেন নৌপরিবহনমন্ত্রী।

অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান এনডিসি, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মুহিদুল ইসলাম, সংস্থাটির সদস্য (অর্থ, পরিকল্পনা ও পরিচালন এবং প্রকৌশল)সহ মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় থেকে আরও

হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় ভারত-বাংলাদেশ সংলাপ হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় ভারত-বাংলাদেশ সংলাপশেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের পঞ্চম দফার কনস্যুলার সংলাপ স্থগিতের খবর নাকচ করেছেন… ১০ ঘণ্টা আগে আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল পাবেন পোশাকশ্রমিকরা আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল পাবেন পোশাকশ্রমিকরাতৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিকদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের ব্যয় কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে শুক্রবার (১৩ নভেম্বর)… ১০ ঘণ্টা আগে বিনামূল্যে ৬৪ জেলায় দেওয়া হবে এআই প্রশিক্ষণ, আবেদন যেভাবে বিনামূল্যে ৬৪ জেলায় দেওয়া হবে এআই প্রশিক্ষণ, আবেদন যেভাবেদেশের ৬৪ জেলায় তরুণ-তরুণীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে বিনা মূল্যে মৌলিক প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর। দুই মাস মেয়াদি এ… ১০ ঘণ্টা আগে এই দিনে পৃথিবীতে এসেছিলেন হুমায়ূন আহমেদ এই দিনে পৃথিবীতে এসেছিলেন হুমায়ূন আহমেদবাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা ও গীতিকার হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ ১৩ নভেম্বর। মৃত্যুর ১৪ বছর পরও তাঁর… ১০ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

দখল-দূষণমুক্ত করে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথ হবে: নৌপরিবহন মন্ত্রী

১৩ নভেম্বর ২০২৬, ১১:০৮ এএম · জাতীয়

ঢাকার চারপাশের নদীগুলো দখল ও দূষণমুক্ত করার পাশাপাশি নদীর তীর জনবান্ধব, পরিবেশবান্ধব ও পর্যটনের উপযোগী করে গড়ে তুলতে সরকার ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। এসব কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হলে রাজধানীর চারপাশে বৃত্তাকার নৌযোগাযোগ ব্যবস্থা।

ফটোকার্ড

দখল-দূষণমুক্ত করে ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথ হবে: নৌপরিবহন মন্ত্রী

দখল-দূষণমুক্ত করে ঢাকার চারপাশে
বৃত্তাকার নৌপথ হবে: নৌপরিবহন মন্ত্রী

দখল-দূষণমুক্ত করে ঢাকার চারপাশে
বৃত্তাকার নৌপথ হবে: নৌপরিবহন মন্ত্রী

শিরোনাম