১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫ | DS30: ২,০৫৯.৪০ +০.০৩ | লেনদেন: ৬,৯৯০.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫
জাতীয়

আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল পাবেন পোশাকশ্রমিকরা

আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল পাবেন পোশাকশ্রমিকরা
ফাইল ছবি

তৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিকদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের ব্যয় কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে শুক্রবার (১৩ নভেম্বর) থেকে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ খোলাবাজারে চাল বিক্রি (ওএমএস) কার্যক্রম শুরু হয়েছে।

এ কর্মসূচির আওতায় একজন শ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে ট্রাকসেলের মাধ্যমে এ চাল বিক্রি করা হবে। এর মধ্যে রয়েছে ঢাকা মহানগর ও ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন এলাকা।

‘সংশ্লিষ্টরা জানান, নিম্ন আয়ের মানুষের খাদ্যপ্রাপ্তি সহজ করতে এবং ক্রয়ক্ষমতা বিবেচনায় সরকার নিয়মিত ভর্তুকি মূল্যে ওএমএস কর্মসূচি পরিচালনা করে আসছে।’

— জি বাংলা ডেস্ক

শুক্রবার শ্রমিকদের ছুটির দিন হওয়ায় প্রতি শুক্রবার এ বিশেষ ওএমএস কার্যক্রম পরিচালিত হবে। নির্ধারিত স্থানে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকেল আড়াইটা থেকে ৫টা পর্যন্ত মজুত থাকা সাপেক্ষে ট্রাকে চাল বিক্রি করা হবে।

আরও পড়ুন জলবায়ু কার্যক্রমে নারীর নেতৃত্ব নিশ্চিত করতে পর্যাপ্ত অর্থায়নের তাগিদ জলবায়ু কার্যক্রমে নারীর নেতৃত্ব নিশ্চিত করতে পর্যাপ্ত অর্থায়নের তাগিদ জাতীয় ৭ ঘণ্টা আগে

চাল কেনার ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হবে। চাল সংগ্রহের সময় প্রত্যেক শ্রমিককে নিজ নিজ কারখানার বৈধ পরিচয়পত্র বা আইডি কার্ড প্রদর্শন করতে হবে। এরপর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাস্টার রোলে স্বাক্ষর নিয়ে চাল বিক্রি করা হবে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • তৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিকদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের ব্যয় কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার।
  • এ কর্মসূচির আওতায় একজন শ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন।
  • খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে দেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে ট্রাকসেলের মাধ্যমে এ চাল বিক্রি করা হবে।
  • শুক্রবার শ্রমিকদের ছুটির দিন হওয়ায় প্রতি শুক্রবার এ বিশেষ ওএমএস কার্যক্রম পরিচালিত হবে।

খাদ্য মন্ত্রণালয়ের আওতাধীন খাদ্য অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। কর্মসূচির স্বচ্ছতা ও সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক মনিটরিং টিম গঠন করা হয়েছে। এসব টিম মাঠপর্যায়ে কার্যক্রম তদারকি করবে।

সংশ্লিষ্টরা জানান, নিম্ন আয়ের মানুষের খাদ্যপ্রাপ্তি সহজ করতে এবং ক্রয়ক্ষমতা বিবেচনায় সরকার নিয়মিত ভর্তুকি মূল্যে ওএমএস কর্মসূচি পরিচালনা করে আসছে। দেশের অর্থনীতিতে তৈরি পোশাক খাতের অবদান এবং শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে বিশেষ এ উদ্যোগ নেওয়া হয়েছে।

জাতীয় থেকে আরও

সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ, পে-ফিক্সেশনের কারণে মিলবে না বকেয়া সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ, পে-ফিক্সেশনের কারণে মিলবে না বকেয়ানতুন পে স্কেল কার্যকরের পর পে-ফিক্সেশনের কারণে শ্রান্তি ও বিনোদন ভাতার অতিরিক্ত বা বকেয়া অর্থ পাবেন না সরকারি কর্মচারীরা। একবার এ ভাতা… ৯ ঘণ্টা আগে হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় ভারত-বাংলাদেশ সংলাপ হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় ভারত-বাংলাদেশ সংলাপশেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের পঞ্চম দফার কনস্যুলার সংলাপ স্থগিতের খবর নাকচ করেছেন… ১০ ঘণ্টা আগে বিনামূল্যে ৬৪ জেলায় দেওয়া হবে এআই প্রশিক্ষণ, আবেদন যেভাবে বিনামূল্যে ৬৪ জেলায় দেওয়া হবে এআই প্রশিক্ষণ, আবেদন যেভাবেদেশের ৬৪ জেলায় তরুণ-তরুণীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে বিনা মূল্যে মৌলিক প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর। দুই মাস মেয়াদি এ… ১০ ঘণ্টা আগে এই দিনে পৃথিবীতে এসেছিলেন হুমায়ূন আহমেদ এই দিনে পৃথিবীতে এসেছিলেন হুমায়ূন আহমেদবাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা ও গীতিকার হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ ১৩ নভেম্বর। মৃত্যুর ১৪ বছর পরও তাঁর… ১০ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল পাবেন পোশাকশ্রমিকরা

১৩ নভেম্বর ২০২৬, ৮:৫৪ এএম · জাতীয়

তৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিকদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের ব্যয় কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে শুক্রবার (১৩ নভেম্বর) থেকে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ খোলাবাজারে চাল বিক্রি (ওএমএস) কার্যক্রম শুরু হয়েছে।

ফটোকার্ড

আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল পাবেন পোশাকশ্রমিকরা

আজ থেকে ৩০ টাকা কেজিতে
চাল পাবেন পোশাকশ্রমিকরা

আজ থেকে ৩০ টাকা কেজিতে
চাল পাবেন পোশাকশ্রমিকরা

শিরোনাম