১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫ | DS30: ২,০৫৯.৪০ +০.০৩ | লেনদেন: ৬,৯৯০.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫ | DS30: ২,০৫৯.৪০ +০.০৩ | লেনদেন: ৬,৯৯০.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫ | DS30: ২,০৫৯.৪০ +০.০৩ | লেনদেন: ৬,৯৯০.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫ | DS30: ২,০৫৯.৪০ +০.০৩ | লেনদেন: ৬,৯৯০.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
আন্তর্জাতিক

ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ-স্কুলে অবরোধ, আটক ৪ শতাধিক

ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ-স্কুলে অবরোধ, আটক ৪ শতাধিক
সংগৃহীত

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকট ও শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া আন্দোলনে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশজুড়ে ৪০০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে। বিক্ষোভে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। বিভিন্ন প্রতিবেদনে ৩৩০টির বেশি স্কুলে বিক্ষোভ ও অবরোধের প্রভাব পড়ার কথা বলা হয়েছে।

প্যারিস ও আশপাশের এলাকায় শুরু হওয়া এ বিক্ষোভে কয়েক দিন ধরে শিক্ষার্থীরা বিভিন্ন স্কুলের প্রবেশপথ অবরোধ করে আসছেন। শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থী ও শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে ক্ষোভ থেকেই আন্দোলনের সূত্রপাত।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ জানিয়েছেন, মঙ্গলবার ৪৪০ জনকে আটক করা হয়েছে এবং তাদের বেশিরভাগই অপ্রাপ্তবয়স্ক। বিক্ষোভ চলাকালে কয়েকটি স্থানে ময়লার পাত্রে আগুন দেওয়া ও বাসস্টপের ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন বস্তু ছোড়ার ঘটনাও ঘটেছে। জবাবে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ব্যবহার করেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

‘অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকট ও শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া আন্দোলনে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশজুড়ে ৪০০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে।’

— আন্তর্জাতিক ডেস্ক

শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী সংগঠনের নেতারা পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ করেছেন। তবে স্বরাষ্ট্রমন্ত্রী নুনেজ বলেছেন, পুলিশের পদক্ষেপ অত্যন্ত সংযত ও আনুপাতিক ছিল। অন্যদিকে শিক্ষামন্ত্রী এদুয়ার জেফ্রে শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে বিক্ষোভের অধিকার স্বীকার করলেও সহিংসতা ও ভাঙচুরের সমালোচনা করেছেন।

আরও পড়ুন বন বাঁচাতে পর্নোগ্রাফি ভিডিও, অভিনব উদ্যোগ অস্ট্রেলিয়ায় বন বাঁচাতে পর্নোগ্রাফি ভিডিও, অভিনব উদ্যোগ অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক ২ ঘণ্টা আগে

এক শিক্ষার্থী বার্তা দেওয়ার উদ্দেশ্যেই বিক্ষোভে অংশ নেওয়ার কথা জানিয়ে বলেছেন, শ্রেণিকক্ষে ৩৪ জন করে শিক্ষার্থী থাকায় শিক্ষক ও শিক্ষার্থীরা চাপের মধ্যে রয়েছেন। শিক্ষাব্যবস্থার অবস্থা নিয়ে অসন্তোষ থেকেই তারা আন্দোলনে নেমেছেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে।
  • প্যারিস ও আশপাশের এলাকায় শুরু হওয়া এ বিক্ষোভে কয়েক দিন ধরে শিক্ষার্থীরা বিভিন্ন স্কুলের প্রবেশপথ অবরোধ করে আসছেন।
  • ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ জানিয়েছেন, মঙ্গলবার ৪৪০ জনকে আটক করা হয়েছে এবং তাদের বেশিরভাগই অপ্রাপ্তবয়স্ক।
  • শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী সংগঠনের নেতারা পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ করেছেন।

এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভের পাশাপাশি মঙ্গলবার দেশজুড়ে শিক্ষক, হাসপাতালকর্মী ও সরকারি কর্মচারীদের ইউনিয়নগুলোর ডাকা কর্মবিরতিও পালিত হয়েছে। কম বেতন, কর্মপরিবেশ ও সরকারের প্রস্তাবিত বাজেট নিয়ে তাদের মধ্যে অসন্তোষ রয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির ৩৩০টির বেশি উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের কর্মসূচির কারণে কার্যক্রমে বিঘ্ন ঘটে।

প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নু শিক্ষার্থীদের আন্দোলন সহিংস রূপ নিলে তা দায়িত্বজ্ঞানহীন হবে বলে সতর্ক করেছেন। এর আগে সোমবারও বিক্ষোভে ১৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী নুনেজ জানিয়েছেন, সরকারি কর্মচারীদের কর্মসূচিতে প্রায় ২ লাখ মানুষ অংশ নিলেও অধিকাংশ জায়গায় বড় ধরনের কোনো ঘটনা ছাড়াই কর্মসূচি শেষ হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলন ও সরকারি কর্মচারীদের কর্মসূচি ঘিরে ফ্রান্সে সরকারি বাজেট ও জনসেবার বিভিন্ন বিষয় নিয়ে চাপ অব্যাহত রয়েছে।

আন্তর্জাতিক থেকে আরও

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ-স্কুলে অবরোধ, আটক ৪ শতাধিক

৩০ সেপ্টেম্বর ২০২৬, ৩:৩০ এএম · আন্তর্জাতিক

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকট ও শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া আন্দোলনে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশজুড়ে ৪০০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছে। বিক্ষোভে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। বিভিন্ন।

ফটোকার্ড

ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ-স্কুলে অবরোধ, আটক ৪ শতাধিক

ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ-স্কুলে অবরোধ, আটক ৪ শতাধিক

ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ-স্কুলে অবরোধ, আটক ৪ শতাধিক

শিরোনাম
অভিনেতা রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী আজপর্নোগ্রাফি মামলায় ঢাকা কলেজ ছাত্রদল নেতা গ্রেপ্তারস্বঘোষিত ‘নন-পলাতক’ আ.লীগের সভাপতি কামাল উদ্দীন গ্রেপ্তার জামায়াত-শিবিরের গালিগালাজের ভয়ে মানুষ ওদের বিরুদ্ধে কথা বলে না: রাশেদ খাঁনশেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন: আইনমন্ত্রীপ্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব/আফ্রিকার কোনো দেশও হাসিনাকে আশ্রয় দিতে রাজি নয়দীপিকার গলায় আরবি লেখা হার! ছবি ভাইরালসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রডিএমপির অভিযানে গ্রেফতার ৪৭৮, মামলা ৬২টানা ১৫ দিন নিজের প্রস্রাব খেয়েছেন, কারণ জানালেন পরেশ