১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৭.৫৭ +২২.৬৭ | DS30: ২,০৭৭.৪৯ +১৮.০৯ | লেনদেন: ৪,৮৩৭.৯১ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৭.৫৭ +২২.৬৭ | DS30: ২,০৭৭.৪৯ +১৮.০৯ | লেনদেন: ৪,৮৩৭.৯১ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৭.৫৭ +২২.৬৭ | DS30: ২,০৭৭.৪৯ +১৮.০৯ | লেনদেন: ৪,৮৩৭.৯১ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৭.৫৭ +২২.৬৭ | DS30: ২,০৭৭.৪৯ +১৮.০৯ | লেনদেন: ৪,৮৩৭.৯১ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
সারাদেশ

ক্র্যাচে ভর দিয়ে হাঁটেন, গাছের মগডালে উঠে সংসার চালান একরামুল

ক্র্যাচে ভর দিয়ে হাঁটেন, গাছের মগডালে উঠে সংসার চালান একরামুল
সংগৃহীত

ক্র্যাচে ভর দিয়েও ঠিকমতো হাঁটতে পারেন না একরামুল হক। একটি পা প্রায় অচল, অন্য পাটিও দুর্বল। অথচ জীবিকার তাগিদে সেই একরামুলই উঠে যান গাছের মগডালে। এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে লাফিয়ে কাটেন ডালপালা। ঝুঁকিপূর্ণ এই কাজ করেই চলে তার সংসার।

৩৩ বছর বয়সি একরামুল হকের বাড়ি রংপুরের কাউনিয়া উপজেলার দক্ষিণ মধামোদন এলাকায়। ১৫ বছর বয়স থেকে তিনি গাছের ডালপালা কাটার কাজ করছেন। এ কাজ করে মাসে প্রায় ১২ থেকে ১৪ হাজার টাকা আয় করেন তিনি। এ আয় দিয়েই স্ত্রী, সন্তান, বাবা-মাসহ পরিবারের সদস্যদের ভরণপোষণ করেন। পাশাপাশি সমাজসেবা অধিদপ্তর থেকেও কিছু সহায়তা পান।

পারিবারিক সূত্রে জানা গেছে, অন্য শিশুদের মতোই স্বাভাবিকভাবে জন্ম নিয়েছিলেন একরামুল। কিন্তু মাত্র তিন বছর বয়সে পোলিওতে আক্রান্ত হয়ে তার একটি পায়ের কর্মক্ষমতা নষ্ট হয়ে যায়। অন্য পাটিও অনেকটা দুর্বল। স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি। এরপর আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি।

‘পরে তিনি ছেলেকে বলেছিলেন, ‘জীবনে পাঁচজনের কাছে হাত পেতে খাওয়ার চেয়ে নিজের কাজ করে খাওয়া ভালো।’ এরপর একরামুল গাছে ওঠা শেখেন।’

— জি বাংলা ডেস্ক

শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও কারও কাছে হাত না পেতে নিজের কর্মসংস্থানের পথ বেছে নিয়েছেন একরামুল। সারাদিন ক্র্যাচে ভর দিয়ে গ্রামে গ্রামে ঘুরে দেখেন কোথায় গাছের ডালপালা কাটার কাজ পাওয়া যাবে। কাজ ঠিক হলে ক্র্যাচ রেখে গাছে উঠে পড়েন। মুহূর্তেই উঠে যান গাছের মগডালে। কখনো এক গাছ থেকে আরেক গাছেও লাফিয়ে চলে যান।

আরও পড়ুন আওয়ামী লীগের হাতে গোপন তথ্য তুলে দিতেন সেই এসপি আওয়ামী লীগের হাতে গোপন তথ্য তুলে দিতেন সেই এসপি সারাদেশ এইমাত্র

একরামুলের গাছে ওঠা-নামার দৃশ্য আশপাশের মানুষের জন্য যেমন বিস্ময়ের, তেমনি উদ্বেগেরও। স্থানীয়রা জানান, শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও গাছে ওঠার সময় তার মধ্যে কোনো ভয় দেখা যায় না।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ক্র্যাচে ভর দিয়েও ঠিকমতো হাঁটতে পারেন না একরামুল হক।
  • ৩৩ বছর বয়সি একরামুল হকের বাড়ি রংপুরের কাউনিয়া উপজেলার দক্ষিণ মধামোদন এলাকায়।
  • পারিবারিক সূত্রে জানা গেছে, অন্য শিশুদের মতোই স্বাভাবিকভাবে জন্ম নিয়েছিলেন একরামুল।
  • শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও কারও কাছে হাত না পেতে নিজের কর্মসংস্থানের পথ বেছে নিয়েছেন একরামুল।

স্ত্রী, সন্তান, মা-বাবা, তিন ভাই ও এক বোন নিয়ে একরামুলের পরিবার। দুই ভাইয়ের আলাদা সংসার। বোনের বিয়ে হলেও তার সংসার টেকেনি। ফলে পরিবারের ছয় সদস্যের দায়িত্ব একরামুলের কাঁধে।

একরামুলের বাবা আবদুল করিম বলেন, ছেলে ছোটবেলায় পোলিওতে আক্রান্ত হয়ে প্রতিবন্ধী হয়েছে। পরে তিনি ছেলেকে বলেছিলেন, ‘জীবনে পাঁচজনের কাছে হাত পেতে খাওয়ার চেয়ে নিজের কাজ করে খাওয়া ভালো।’ এরপর একরামুল গাছে ওঠা শেখেন। এখন গাছ কাটার কাজ করেই সংসার চালান।

একরামুলের মা মনোয়ারা বেগম বলেন, অনেক টাকা-পয়সা খরচ করেও ছেলেকে সুস্থ করতে পারেননি। চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় নিয়ে গেছেন। শেষ পর্যন্ত আল্লাহর ওপর ভরসা করে এখন সে গাছ কাটার কাজ করছে।

শারীরিক প্রতিবন্ধকতা তার জীবনের গতি থামিয়ে দিতে পারেনি। নিজের কর্মক্ষমতার ওপর ভর করে প্রতিদিন জীবনসংগ্রাম চালিয়ে যাচ্ছেন একরামুল। তার স্বপ্ন, একদিন সংসারের অভাব ঘুচবে এবং সন্তানদের ভালোভাবে মানুষ করতে পারবেন।

সারাদেশ থেকে আরও

এক বছর পরও ফাইলবন্দি ‘কিডস জোন’, ফাঁকা পড়ে আছে শিল্পাচার্য জয়নুল পার্ক এক বছর পরও ফাইলবন্দি ‘কিডস জোন’, ফাঁকা পড়ে আছে শিল্পাচার্য জয়নুল পার্কময়মনসিংহ নগরের শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানের ভেতরে একসময় শিশুদের কোলাহলে মুখর থাকত মিনি চিড়িয়াখানা ও শিশুপার্ক। খাঁচার সামনে দাঁড়িয়ে… ২ ঘণ্টা আগে গাজীপুরে ১১ কারখানা বন্ধ, ছুটি আরও ৬টি গাজীপুরে ১১ কারখানা বন্ধ, ছুটি আরও ৬টি ২ ঘণ্টা আগে মাহফিল থেকে নাম সরিয়ে নিলেন তাহেরী, নেপথ্যে কী? মাহফিল থেকে নাম সরিয়ে নিলেন তাহেরী, নেপথ্যে কী?হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের তালিবপুরে খান্দুরা দরবার শরিফের বার্ষিক সুন্নি মহাসম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন।… ২ ঘণ্টা আগে সিরাজগঞ্জে ইউপি নির্বাচনে বিএনপির ফরম বিতরণ, মনোনয়নে তিন শর্ত সিরাজগঞ্জে ইউপি নির্বাচনে বিএনপির ফরম বিতরণ, মনোনয়নে তিন শর্তআসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে সিরাজগঞ্জের ৮৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে জেলা বিএনপি। একই… ২ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

ক্র্যাচে ভর দিয়ে হাঁটেন, গাছের মগডালে উঠে সংসার চালান একরামুল

৩০ সেপ্টেম্বর ২০২৬, ৪:৫২ এএম · সারাদেশ

ক্র্যাচে ভর দিয়েও ঠিকমতো হাঁটতে পারেন না একরামুল হক। একটি পা প্রায় অচল, অন্য পাটিও দুর্বল। অথচ জীবিকার তাগিদে সেই একরামুলই উঠে যান গাছের মগডালে। এক গাছ থেকে আরেক গাছে লাফিয়ে লাফিয়ে কাটেন ডালপালা। ঝুঁকিপূর্ণ এই কাজ করেই চলে তার সংসার।

ফটোকার্ড

ক্র্যাচে ভর দিয়ে হাঁটেন, গাছের মগডালে উঠে সংসার চালান একরামুল

ক্র্যাচে ভর দিয়ে হাঁটেন, গাছের মগডালে উঠে সংসার চালান একরামুল

ক্র্যাচে ভর দিয়ে হাঁটেন, গাছের মগডালে উঠে সংসার চালান একরামুল

শিরোনাম
আওয়ামী লীগের হাতে গোপন তথ্য তুলে দিতেন সেই এসপিঅবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় যুবদল নেতাসহ ৪ জনের কারাদণ্ডথাইল্যান্ডে বিনা খরচে মাস্টার্স-পিএইচডি, সাথে থাকবে টিউশন ফি-থাকা-খাওয়ার খরচওবিড়ি খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঠির আঘাতে যুবকের মৃত্যুইরান থেকে ড্রোন হামলা, বাহরাইনে আবারও সতর্কতা জারিপাঁচ দশকের অভিনয়জীবনের অবসান, না ফেরার দেশে চলে গেলেন দক্ষিণী অভিনেতা গিরি বাবুএক বছর পরও ফাইলবন্দি ‘কিডস জোন’, ফাঁকা পড়ে আছে শিল্পাচার্য জয়নুল পার্কগাজীপুরে ১১ কারখানা বন্ধ, ছুটি আরও ৬টিআজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস, আকাশ আংশিক মেঘলাদিল্লির দূষণ কমাতে সরকারি কর্মীদের বিষয়ে ব্যতিক্রমী সিদ্ধান্ত