১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৫০০.৮৪ +৯.০৫ | DS30: ২,০৮৮.৪৯ +৫.০৬ | লেনদেন: ৮,১৯৯.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫০০.৮৪ +৯.০৫ | DS30: ২,০৮৮.৪৯ +৫.০৬ | লেনদেন: ৮,১৯৯.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫০০.৮৪ +৯.০৫ | DS30: ২,০৮৮.৪৯ +৫.০৬ | লেনদেন: ৮,১৯৯.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৫০০.৮৪ +৯.০৫ | DS30: ২,০৮৮.৪৯ +৫.০৬ | লেনদেন: ৮,১৯৯.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
খেলাধুলা

গেইলের বিশ্বরেকর্ড চুরমার, টি-২০তে ১৮৮ রানের ইনিংস প্রিটোরিয়াসের

গেইলের বিশ্বরেকর্ড চুরমার, টি-২০তে ১৮৮ রানের ইনিংস প্রিটোরিয়াসের
সংগৃহীত

ক্রিস গেইলের ১৩ বছর আগের রেকর্ড ভেঙে পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের নতুন বিশ্বরেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস। ব্লুমফন্টেইনে সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে নাইটসের বিপক্ষে টাইটানসের হয়ে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রান করেছেন বাঁহাতি এই ওপেনার।

প্রিটোরিয়াসের বিধ্বংসী ইনিংসে ছিল ১৫টি চার ও ১৩টি ছক্কা। তাঁর স্ট্রাইক রেট ছিল ২৩৭.৯৭। ২০১৩ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ক্রিস গেইলের অপরাজিত ১৭৫ রান এত দিন পুরুষদের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ছিল। সেই রেকর্ড এবার নিজের করে নিলেন প্রিটোরিয়াস।

ব্লুমফন্টেইনের ম্যাচে শুরু থেকেই নাইটসের বোলারদের ওপর চড়াও হন প্রিটোরিয়াস। মাত্র ২৪ বলে ৫০ রান পূর্ণ করেন তিনি। এরপর আর ১৬ বল খেলেই পৌঁছে যান সেঞ্চুরিতে। ৫৮ বলে ১৫০ রান পূর্ণ করার পর শেষ পর্যন্ত ৭৯ বলে ১৮৮ রানে অপরাজিত থাকেন। দ্বিশতক থেকে ১২ রান দূরে থাকতেই শেষ হয়ে যায় টাইটানসের ২০ ওভারের ইনিংস।

‘ক্রিস গেইলের ১৩ বছর আগের রেকর্ড ভেঙে পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের নতুন বিশ্বরেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস।’

— স্পোর্টস ডেস্ক

প্রিটোরিয়াসের ব্যাটে ভর করে টাইটানস ২০ ওভারে ৩ উইকেটে ২৬৭ রান সংগ্রহ করে। এটি সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। পরে নাইটসকে ১৭.২ ওভারে ১৪৩ রানে অলআউট করে ১২৪ রানের জয় পায় টাইটানস।

আরও পড়ুন এবার কোস্টারিকার জালে আর্জেন্টিনার ‘সেভেন আপ’ এবার কোস্টারিকার জালে আর্জেন্টিনার ‘সেভেন আপ’ খেলাধুলা ১৫ ঘণ্টা আগে

এই ইনিংসের মাধ্যমে সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জেও ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড নিজের করে নিয়েছেন প্রিটোরিয়াস। এর আগে রেকর্ডটি ছিল তাঁর টাইটানস সতীর্থ ডেওয়াল্ড ব্রিভিসের। ২০২২ সালে নাইটসের বিপক্ষেই ১৬২ রান করেছিলেন ব্রিভিস।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • ক্রিস গেইলের ১৩ বছর আগের রেকর্ড ভেঙে পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের নতুন বিশ্বরেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটার লুয়ান-ড্…
  • প্রিটোরিয়াসের বিধ্বংসী ইনিংসে ছিল ১৫টি চার ও ১৩টি ছক্কা।
  • ব্লুমফন্টেইনের ম্যাচে শুরু থেকেই নাইটসের বোলারদের ওপর চড়াও হন প্রিটোরিয়াস।
  • প্রিটোরিয়াসের ব্যাটে ভর করে টাইটানস ২০ ওভারে ৩ উইকেটে ২৬৭ রান সংগ্রহ করে।

এক ইনিংসে ৭৯ বল খেলার মাধ্যমে পুরুষদের টি-টোয়েন্টিতে দীর্ঘতম ইনিংস খেলার রেকর্ডেও যৌথভাবে জায়গা করে নিয়েছেন প্রিটোরিয়াস। এই তালিকায় তাঁর সঙ্গে আছেন অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ ও মার্কাস স্টয়নিস।

পুরুষদের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের তালিকায় এখন প্রিটোরিয়াসের ১৮৮* সবার ওপরে। এরপর গেইলের ১৭৫*, অ্যারন ফিঞ্চের ১৭২ এবং সাম্প্রতিক সময়ে করা আরও কয়েকটি বড় ইনিংস রয়েছে।

চলতি মৌসুম শুরুর আগেও দারুণ ছন্দে ছিলেন প্রিটোরিয়াস। সেপ্টেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ৯৪ এবং নামিবিয়ার বিপক্ষে ১০১ রান করেছিলেন তিনি। নামিবিয়ার বিপক্ষে সেঞ্চুরিটি ছিল তাঁর প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক শতক। এবার ঘরোয়া টি-টোয়েন্টিতে ১৮৮ রানের রেকর্ড গড়ে নিজের সাম্প্রতিক ফর্মের আরও একটি বড় প্রমাণ দিলেন এই তরুণ ব্যাটার।

খেলাধুলা থেকে আরও

আবারও আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ আবারও আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন জয় শাহ। বালিতে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায়… ২ দিন আগে ‘ফার্গি টাইমে’ই বারবার স্বপ্নভঙ্গ বাংলাদেশের ‘ফার্গি টাইমে’ই বারবার স্বপ্নভঙ্গ বাংলাদেশেরফুটবলের অভিধানে ‘ফার্গি টাইম’ শব্দটির জন্ম ম্যানচেস্টার ইউনাইটেডের হাত ধরে। ঘড়ির কাঁটা ৯০ মিনিট ছাড়িয়ে গেলেও স্যার অ্যালেক্স ফার্গুসনের দল… ৩ দিন আগে দ্বিতীয় বিয়ে ও প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন সানিয়া মির্জা দ্বিতীয় বিয়ে ও প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন সানিয়া মির্জাব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে খুব একটা কথা বলতে পছন্দ করেন না ভারতের সাবেক টেনিস তারকা সানিয়া মির্জা। তবে সম্প্রতি নিজের ডেটিং লাইফ ও… ৫ দিন আগে অবসরের পর এবার অভিনয়ে নামছেন রোনালদো অবসরের পর এবার অভিনয়ে নামছেন রোনালদোপর্তুগাল জাতীয় দল থেকে অবসরের পর নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার অভিনয়ে নামছেন ফুটবল বিশ্বের এই মহাতারকা। তাঁর… ৫ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

গেইলের বিশ্বরেকর্ড চুরমার, টি-২০তে ১৮৮ রানের ইনিংস প্রিটোরিয়াসের

৩ অক্টোবর ২০২৬, ৪:৫৪ এএম · খেলাধুলা

ক্রিস গেইলের ১৩ বছর আগের রেকর্ড ভেঙে পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের নতুন বিশ্বরেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস। ব্লুমফন্টেইনে সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে নাইটসের বিপক্ষে টাইটানসের হয়ে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রান করেছেন বাঁহাতি এই ওপেনার।

ফটোকার্ড

গেইলের বিশ্বরেকর্ড চুরমার, টি-২০তে ১৮৮ রানের ইনিংস প্রিটোরিয়াসের

গেইলের বিশ্বরেকর্ড চুরমার, টি-২০তে ১৮৮ রানের ইনিংস প্রিটোরিয়াসের

গেইলের বিশ্বরেকর্ড চুরমার, টি-২০তে ১৮৮ রানের ইনিংস প্রিটোরিয়াসের

শিরোনাম
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুনদুদকের মুখোমুখি মেঘনা আলম, কী জানতে চাইল কমিশন?‘তোরা ঝুলবি রশিতে, এটাই তোদের নিয়তি’ডিএনসিসি প্রশাসক মিল্টনের ব্যক্তিগত কার্যালয়ে হামলা ও ভাঙচুরআওয়ামী লীগ নেতাকর্মী পেলেই নিতে হবে থানায়: নির্দেশ ইশরাকেরআজ বিশ্বের দ্বিতীয় দূষিত বায়ুর শহর ঢাকাআবার জুলাইয়ের মতো রাজপথে নামতে আমরা প্রস্তুত: শিবির সেক্রেটারিঢাকা জেলা পুলিশ সুপারের বাসভবনের গেটে ককটেল বিস্ফোরণআবিদুল ইসলাম খান/‘হাসিনা ফিরবে না, না মানে না’লন্ডনে এনসিপির ওপর আ. লীগের হামলা: ব্রিটিশ এমপির কড়া প্রতিক্রিয়া