১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫ | DS30: ২,০৫৯.৪০ +০.০৩ | লেনদেন: ৬,৯৯০.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫
জাতীয়

এই দিনে পৃথিবীতে এসেছিলেন হুমায়ূন আহমেদ

এই দিনে পৃথিবীতে এসেছিলেন হুমায়ূন আহমেদ
সংগৃহীত

বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা ও গীতিকার হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ ১৩ নভেম্বর। মৃত্যুর ১৪ বছর পরও তাঁর সৃষ্টির প্রতি পাঠক-দর্শকের ভালোবাসা অটুট। জন্মদিন উপলক্ষে বইমেলা, সংগীত ও শ্রুতি প্রযোজনাসহ নানা আয়োজনে তাঁকে স্মরণ করা হচ্ছে। তাঁর জন্মভূমি নেত্রকোনার সদর ও কেন্দুয়া উপজেলাতেও রয়েছে বিভিন্ন আয়োজন।

হুমায়ূন আহমেদের জন্ম নেত্রকোনার মোহনগঞ্জের শেখ বাড়িতে, তাঁর নানাবাড়িতে। তাঁর বাবার বাড়ি কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে। বাবা ফয়জুর রহমান আহমেদ ছিলেন পুলিশ কর্মকর্তা এবং মা আয়েশা ফয়েজ গৃহিণী। তিন ভাই ও দুই বোনের মধ্যে সবার বড় ছিলেন তিনি।

প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ প্রকাশের মধ্য দিয়ে বাংলা সাহিত্যে স্বতন্ত্র অবস্থান তৈরি করেন হুমায়ূন আহমেদ। সহজ ভাষা, জীবন্ত সংলাপ ও সূক্ষ্ম রসবোধের মাধ্যমে তাঁর সাহিত্যে উঠে এসেছে মধ্যবিত্তের জীবন। হিমু, মিসির আলী, শুভ্র, রূপা ও বাকের ভাইয়ের মতো চরিত্র পেয়েছে পাঠক-দর্শকের ভালোবাসা।

‘জন্মদিনের আয়োজন জন্মদিন উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণে তিন দিনব্যাপী বইমেলার আয়োজন করেছে অন্যপ্রকাশ ও চ্যানেল আই অনলাইন।’

— জি বাংলা ডেস্ক

উপন্যাস ও ছোটগল্পের পাশাপাশি টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও গানেও রেখেছেন অনন্য স্বাক্ষর। ‘এইসব দিনরাত্রি’, ‘কোথাও কেউ নেই’, ‘বহুব্রীহি’ ও ‘আজ রোববার’ নাটকের মাধ্যমে তিনি পৌঁছে যান দর্শকের ঘরে ঘরে। ‘আগুনের পরশমণি’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারি’ ও ‘ঘেটুপুত্র কমলা’র মতো চলচ্চিত্র তাঁর সৃজনশীলতার পরিচয় বহন করে। বাংলা সাহিত্যে নতুন পাঠক তৈরিতেও তাঁর অবদান উল্লেখযোগ্য।

আরও পড়ুন জলবায়ু কার্যক্রমে নারীর নেতৃত্ব নিশ্চিত করতে পর্যাপ্ত অর্থায়নের তাগিদ জলবায়ু কার্যক্রমে নারীর নেতৃত্ব নিশ্চিত করতে পর্যাপ্ত অর্থায়নের তাগিদ জাতীয় ৭ ঘণ্টা আগে

জন্মদিনের আয়োজন

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা ও গীতিকার হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ ১৩ নভেম্বর।
  • হুমায়ূন আহমেদের জন্ম নেত্রকোনার মোহনগঞ্জের শেখ বাড়িতে, তাঁর নানাবাড়িতে।
  • প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ প্রকাশের মধ্য দিয়ে বাংলা সাহিত্যে স্বতন্ত্র অবস্থান তৈরি করেন হুমায়ূন আহমেদ।
  • উপন্যাস ও ছোটগল্পের পাশাপাশি টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও গানেও রেখেছেন অনন্য স্বাক্ষর।

জন্মদিন উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণে তিন দিনব্যাপী বইমেলার আয়োজন করেছে অন্যপ্রকাশ ও চ্যানেল আই অনলাইন। ১৩ থেকে ১৫ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে এ মেলা। মেলায় হুমায়ূন আহমেদের বই ৩০ শতাংশ কমিশনে কেনা যাবে।

জাতীয় থেকে আরও

সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ, পে-ফিক্সেশনের কারণে মিলবে না বকেয়া সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ, পে-ফিক্সেশনের কারণে মিলবে না বকেয়ানতুন পে স্কেল কার্যকরের পর পে-ফিক্সেশনের কারণে শ্রান্তি ও বিনোদন ভাতার অতিরিক্ত বা বকেয়া অর্থ পাবেন না সরকারি কর্মচারীরা। একবার এ ভাতা… ৯ ঘণ্টা আগে হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় ভারত-বাংলাদেশ সংলাপ হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় ভারত-বাংলাদেশ সংলাপশেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের পঞ্চম দফার কনস্যুলার সংলাপ স্থগিতের খবর নাকচ করেছেন… ১০ ঘণ্টা আগে আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল পাবেন পোশাকশ্রমিকরা আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল পাবেন পোশাকশ্রমিকরাতৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিকদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের ব্যয় কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে শুক্রবার (১৩ নভেম্বর)… ১০ ঘণ্টা আগে বিনামূল্যে ৬৪ জেলায় দেওয়া হবে এআই প্রশিক্ষণ, আবেদন যেভাবে বিনামূল্যে ৬৪ জেলায় দেওয়া হবে এআই প্রশিক্ষণ, আবেদন যেভাবেদেশের ৬৪ জেলায় তরুণ-তরুণীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে বিনা মূল্যে মৌলিক প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর। দুই মাস মেয়াদি এ… ১০ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

এই দিনে পৃথিবীতে এসেছিলেন হুমায়ূন আহমেদ

১৩ নভেম্বর ২০২৬, ৮:৪৪ এএম · জাতীয়

বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা ও গীতিকার হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ ১৩ নভেম্বর। মৃত্যুর ১৪ বছর পরও তাঁর সৃষ্টির প্রতি পাঠক-দর্শকের ভালোবাসা অটুট। জন্মদিন উপলক্ষে বইমেলা, সংগীত ও শ্রুতি প্রযোজনাসহ নানা আয়োজনে তাঁকে স্মরণ করা হচ্ছে। তাঁর জন্মভূমি নেত্রকোনার সদর ও কেন্দুয়া উপজেলাতেও রয়েছে।

ফটোকার্ড

এই দিনে পৃথিবীতে এসেছিলেন হুমায়ূন আহমেদ

এই দিনে পৃথিবীতে এসেছিলেন
হুমায়ূন আহমেদ

এই দিনে পৃথিবীতে এসেছিলেন
হুমায়ূন আহমেদ

শিরোনাম