১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫ | DS30: ২,০৫৯.৪০ +০.০৩ | লেনদেন: ৬,৯৯০.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫
জাতীয়

বিনামূল্যে ৬৪ জেলায় দেওয়া হবে এআই প্রশিক্ষণ, আবেদন যেভাবে

বিনামূল্যে ৬৪ জেলায় দেওয়া হবে এআই প্রশিক্ষণ, আবেদন যেভাবে
যুব উন্নয়ন অধিদপ্তর সংগৃহীত

দেশের ৬৪ জেলায় তরুণ-তরুণীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে বিনা মূল্যে মৌলিক প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর। দুই মাস মেয়াদি এ প্রশিক্ষণে অংশ নিতে ১৮ থেকে ৩৫ বছর বয়সীরা আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক বেসিক প্রশিক্ষণ কোর্সের’ তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ আগামী ১ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রতিদিন ছয় ঘণ্টা করে ৫০ দিনে মোট ৩০০ ঘণ্টার প্রশিক্ষণ দেওয়া হবে।

আবেদনের জন্য প্রার্থীকে কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকতে হবে। প্রশিক্ষণার্থী নির্বাচনে কম্পিউটার ও আইসিটি বিষয়ে মৌলিক জ্ঞান এবং ইংরেজিতে দক্ষ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর বাস্তবায়নাধীন ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।’

— জি বাংলা ডেস্ক

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে আবেদন করতে হবে। আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের পর আবেদন লিংক স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

আরও পড়ুন জলবায়ু কার্যক্রমে নারীর নেতৃত্ব নিশ্চিত করতে পর্যাপ্ত অর্থায়নের তাগিদ জলবায়ু কার্যক্রমে নারীর নেতৃত্ব নিশ্চিত করতে পর্যাপ্ত অর্থায়নের তাগিদ জাতীয় ৭ ঘণ্টা আগে

আবেদন জমা দেওয়ার পর আবেদনপত্রের কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। বৈধ আবেদনকারীদের পরীক্ষার তারিখ, সময় ও স্থান এসএমএসের মাধ্যমে জানানো হবে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • দেশের ৬৪ জেলায় তরুণ-তরুণীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে বিনা মূল্যে মৌলিক প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর।
  • বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক বেসিক প্রশিক্ষণ কোর্সের’ তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ আগামী ১ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে…
  • আবেদনের জন্য প্রার্থীকে কমপক্ষে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে আবেদন করতে হবে।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৮ নভেম্বর লিখিত এবং ২৯ নভেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ নভেম্বর চূড়ান্তভাবে নির্বাচিত প্রশিক্ষণার্থীদের তালিকা প্রকাশ করা হবে। যুব উন্নয়ন অধিদপ্তরের সংশ্লিষ্ট জেলার উপপরিচালকের সভাপতিত্বে গঠিত ভর্তি কমিটি লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রশিক্ষণার্থী নির্বাচন করবে।

প্রশিক্ষণে ভর্তির জন্য কোনো ফি দিতে হবে না। অনাবাসিক প্রশিক্ষণার্থীরা দৈনিক ২০০ টাকা হারে যাতায়াত ভাতা পাবেন। এ ছাড়া প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন খাবারের ব্যবস্থা থাকবে। প্রশিক্ষণ শেষে নির্ধারিত শর্ত পূরণ করে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদ দেওয়া হবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর বাস্তবায়নাধীন ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

জাতীয় থেকে আরও

সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ, পে-ফিক্সেশনের কারণে মিলবে না বকেয়া সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ, পে-ফিক্সেশনের কারণে মিলবে না বকেয়ানতুন পে স্কেল কার্যকরের পর পে-ফিক্সেশনের কারণে শ্রান্তি ও বিনোদন ভাতার অতিরিক্ত বা বকেয়া অর্থ পাবেন না সরকারি কর্মচারীরা। একবার এ ভাতা… ৯ ঘণ্টা আগে হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় ভারত-বাংলাদেশ সংলাপ হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় ভারত-বাংলাদেশ সংলাপশেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের পঞ্চম দফার কনস্যুলার সংলাপ স্থগিতের খবর নাকচ করেছেন… ১০ ঘণ্টা আগে আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল পাবেন পোশাকশ্রমিকরা আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল পাবেন পোশাকশ্রমিকরাতৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিকদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের ব্যয় কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে শুক্রবার (১৩ নভেম্বর)… ১০ ঘণ্টা আগে এই দিনে পৃথিবীতে এসেছিলেন হুমায়ূন আহমেদ এই দিনে পৃথিবীতে এসেছিলেন হুমায়ূন আহমেদবাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা ও গীতিকার হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মদিন আজ ১৩ নভেম্বর। মৃত্যুর ১৪ বছর পরও তাঁর… ১০ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

বিনামূল্যে ৬৪ জেলায় দেওয়া হবে এআই প্রশিক্ষণ, আবেদন যেভাবে

১৩ নভেম্বর ২০২৬, ৮:৫২ এএম · জাতীয়

দেশের ৬৪ জেলায় তরুণ-তরুণীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে বিনা মূল্যে মৌলিক প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর। দুই মাস মেয়াদি এ প্রশিক্ষণে অংশ নিতে ১৮ থেকে ৩৫ বছর বয়সীরা আবেদন করতে পারবেন।

ফটোকার্ড

বিনামূল্যে ৬৪ জেলায় দেওয়া হবে এআই প্রশিক্ষণ, আবেদন যেভাবে

বিনামূল্যে ৬৪ জেলায় দেওয়া হবে
এআই প্রশিক্ষণ, আবেদন যেভাবে

বিনামূল্যে ৬৪ জেলায় দেওয়া হবে
এআই প্রশিক্ষণ, আবেদন যেভাবে

শিরোনাম