১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৫৩.৯২ +৮.৮৬ | DS30: ২,০৫৯.৪৬ +০.০৯ | লেনদেন: ৪,৯৬১.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৫৩.৯২ +৮.৮৬
লাইফস্টাইল

প্রতিদিন একটি কলা খেলে যেসব উপকার পাবেন

প্রতিদিন একটি কলা খেলে যেসব উপকার পাবেন
সংগৃহীত

দৈনন্দিন খাদ্যাভ্যাসে ফল রাখার কথা উঠলেই তালিকার শীর্ষে আসে কলা। তবে এতে থাকা প্রাকৃতিক শর্করার কারণে অনেকেই প্রতিদিন কলা খাওয়া নিয়ে দ্বিধায় থাকেন। পুষ্টিবিদদের মতে, সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রতিদিন একটি কলা খাওয়া নিরাপদ এবং স্বাস্থ্যকর।

আন্তর্জাতিক স্বাস্থ্য সাময়িকী ‘প্রিভেনশন’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, কলা ভিটামিন ও খনিজ উপাদানের অন্যতম উৎস। এতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ফাইবার ও ভিটামিন বি-৬। পরিমিত পরিমাণে কলা খেলে সাধারণত ওজন বৃদ্ধি বা রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে না। ফলে প্রতিদিনের ফলের চাহিদা পূরণে কলা হতে পারে পুষ্টিকর একটি খাবার।

কলা খেলে কি রক্তে শর্করা বাড়ে?

‘তবে প্রয়োজনীয় ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টের চাহিদা পূরণে শুধু কলার ওপর নির্ভর না করে খাদ্যতালিকায় বৈচিত্র্য রাখা এবং বিভিন্ন ধরনের ফল খাওয়াই ভালো।’

— জি বাংলা ডেস্ক

কলায় প্রাকৃতিক শর্করা থাকলেও এতে থাকা ফাইবার রক্তে শর্করা শোষণের গতি ধীর করতে সহায়তা করে। ফলে সাধারণত কলা খাওয়ার পর রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যায় না।

আরও পড়ুন বিয়েতে ‘উকিল বাবা’ থাকা কি জরুরি, তাকে বাবা বলা যাবে? বিয়েতে ‘উকিল বাবা’ থাকা কি জরুরি, তাকে বাবা বলা যাবে? লাইফস্টাইল ১ দিন আগে

তবে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তি বা যারা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখছেন, তারা কলার সঙ্গে প্রোটিন বা স্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার খেতে পারেন। যেমন—দই কিংবা এক মুঠো বাদাম। এতে খাবার হজম হতে তুলনামূলক বেশি সময় লাগে এবং রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করতে পারে।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • দৈনন্দিন খাদ্যাভ্যাসে ফল রাখার কথা উঠলেই তালিকার শীর্ষে আসে কলা।
  • আন্তর্জাতিক স্বাস্থ্য সাময়িকী ‘প্রিভেনশন’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, কলা ভিটামিন ও খনিজ উপাদানের অন্যতম উৎস।
  • কলা খেলে কি রক্তে শর্করা বাড়ে?
  • কলায় প্রাকৃতিক শর্করা থাকলেও এতে থাকা ফাইবার রক্তে শর্করা শোষণের গতি ধীর করতে সহায়তা করে।

অতিরিক্ত কলা খেলে কী হতে পারে?

সাধারণ মানুষের জন্য প্রতিদিন একটি কলা খাওয়া নিরাপদ হলেও অতিরিক্ত কলা খেলে কারও কারও হজমের সমস্যা বা পেটে অস্বস্তি হতে পারে। এর অন্যতম কারণ কলায় থাকা তুলনামূলক বেশি ফাইবার।

এ ছাড়া কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের পটাশিয়ামসমৃদ্ধ খাবার খাওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। কিডনি ঠিকমতো কাজ না করলে শরীর থেকে অতিরিক্ত পটাশিয়াম বের হতে সমস্যা হতে পারে। তাই কিডনি রোগীদের কলাসহ পটাশিয়ামসমৃদ্ধ খাবার খাওয়ার বিষয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

পুষ্টিবিদদের মতে, স্বাস্থ্যকর ও সুষম খাদ্যাভ্যাস থেকে কলা বাদ দেওয়ার প্রয়োজন নেই। তবে প্রয়োজনীয় ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্টের চাহিদা পূরণে শুধু কলার ওপর নির্ভর না করে খাদ্যতালিকায় বৈচিত্র্য রাখা এবং বিভিন্ন ধরনের ফল খাওয়াই ভালো।

লাইফস্টাইল থেকে আরও

অনলাইনে আট কোটির বেশি খতিয়ান, ঘরে বসেই মিলবে জমির রেকর্ড অনলাইনে আট কোটির বেশি খতিয়ান, ঘরে বসেই মিলবে জমির রেকর্ডদেশের ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে অনলাইন ডাটাবেজে যুক্ত হয়েছে আট কোটির বেশি খতিয়ান বা পর্চা। ফলে জমির রেকর্ড সংগ্রহ… ৯ দিন আগে প্রতিদিন যে খাবার খাওয়ার অভ্যাস উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায় প্রতিদিন যে খাবার খাওয়ার অভ্যাস উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়প্রতিদিন নিয়মিত এক মুঠো বাদাম খাওয়ার অভ্যাস উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে। এক লাখ ৪৩ হাজারের বেশি মানুষের তথ্য নিয়ে আটটি… ১৯ দিন আগে রক্তের বাড়তি শর্করা সরিয়ে দেবে যন্ত্র! ওষুধ-ইনসুলিন ছাড়া ডায়াবিটিস কমানোর উপায় আবিষ্কার রক্তের বাড়তি শর্করা সরিয়ে দেবে যন্ত্র! ওষুধ-ইনসুলিন ছাড়া ডায়াবিটিস কমানোর উপায় আবিষ্কারশরীরে প্রতিস্থাপন করা থাকবে ছোট্ট একটি তারবিহীন যন্ত্র। রক্তে শর্করার মাত্রা নির্ধারিত সীমা ছাড়িয়ে গেলে এটি সক্রিয় হয়ে অতিরিক্ত গ্লুকোজ… ২০ দিন আগে প্যান্ডেল হপিং করে পায়ের অবস্থা বেহাল, যেভাবে ফেরাবেন কোমল ভাব প্যান্ডেল হপিং করে পায়ের অবস্থা বেহাল, যেভাবে ফেরাবেন কোমল ভাবউৎসবের আগে পেডিকিউর করিয়েছিলেন। কিন্তু উৎসবের দিনগুলোতে একটানা প্যান্ডেল হপিং, ঘণ্টার পর ঘণ্টা হাঁটাহাঁটি, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা আর… ২০ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

প্রতিদিন একটি কলা খেলে যেসব উপকার পাবেন

২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ এএম · লাইফস্টাইল

দৈনন্দিন খাদ্যাভ্যাসে ফল রাখার কথা উঠলেই তালিকার শীর্ষে আসে কলা। তবে এতে থাকা প্রাকৃতিক শর্করার কারণে অনেকেই প্রতিদিন কলা খাওয়া নিয়ে দ্বিধায় থাকেন। পুষ্টিবিদদের মতে, সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের জন্য প্রতিদিন একটি কলা খাওয়া নিরাপদ এবং স্বাস্থ্যকর।

ফটোকার্ড

প্রতিদিন একটি কলা খেলে যেসব উপকার পাবেন

প্রতিদিন একটি কলা খেলে যেসব উপকার পাবেন

প্রতিদিন একটি কলা খেলে যেসব উপকার পাবেন

শিরোনাম