১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫ | DS30: ২,০৫৯.৪০ +০.০৩ | লেনদেন: ৬,৯৯০.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫
জাতীয়

প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে কঠোর নিরাপত্তা বলয়

প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে কঠোর নিরাপত্তা বলয়
সংগৃহীত

আগামী ১ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে জেলায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে পরশুরাম ও ফুলগাজীর সভাস্থলগুলোকে রেড, ইয়েলো ও হোয়াইট—এই তিনটি জোনে ভাগ করা হয়েছে। সফরের দিন আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তায় পুলিশের দুই হাজারের বেশি সদস্য মোতায়েন থাকবেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) ফেনী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত চূড়ান্ত নিরাপত্তা সমন্বয় সভায় এসব তথ্য জানানো হয়। সভায় প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু, জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সভাস্থলের সর্বোচ্চ নিরাপত্তাবেষ্টিত এলাকা রেড জোন হিসেবে নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় স্তরের ইয়েলো জোনেও প্রবেশের জন্য পাস বা বিশেষ সিকিউরিটি কার্ডের প্রয়োজন হবে। রেড ও ইয়েলো জোনের বাইরে থাকা উন্মুক্ত এলাকা হোয়াইট জোন হিসেবে গণ্য হবে। সেখানে সাধারণ মানুষ অবস্থান করতে পারবেন।

‘সভায় প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু, জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।’

— জি বাংলা ডেস্ক

ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকার জানান, এসএসএফের পাশাপাশি পুলিশ, আনসার, বিজিবি ও কোস্টগার্ডসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন জলবায়ু কার্যক্রমে নারীর নেতৃত্ব নিশ্চিত করতে পর্যাপ্ত অর্থায়নের তাগিদ জলবায়ু কার্যক্রমে নারীর নেতৃত্ব নিশ্চিত করতে পর্যাপ্ত অর্থায়নের তাগিদ জাতীয় ৮ ঘণ্টা আগে

পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, প্রধানমন্ত্রীর সফরের দিন পরশুরাম ও ফুলগাজী উপজেলায় পুলিশের দুই হাজারের বেশি সদস্য মোতায়েন থাকবেন। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন স্থানে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • আগামী ১ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে জেলায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
  • রোববার (২৭ সেপ্টেম্বর) ফেনী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত চূড়ান্ত নিরাপত্তা সমন্বয় সভায় এসব তথ্য জানানো হয়।
  • জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সভাস্থলের সর্বোচ্চ নিরাপত্তাবেষ্টিত এলাকা রেড জোন হিসেবে নির্ধারণ করা হয়েছে।
  • ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকার জানান, এসএসএফের পাশাপাশি পুলিশ, আনসার, বিজিবি ও কোস্টগার্ডসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর …

সফরসূচি অনুযায়ী, ১ অক্টোবর সকালে প্রধানমন্ত্রী পরশুরামের ঘাটঘর এলাকায় মুহুরী নদীর তীরে এক হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে নির্মিত মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন প্রকল্পের উদ্বোধন করবেন। পরে সেখানে আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি।

এরপর প্রধানমন্ত্রী ফুলগাজীতে গিয়ে খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ ও ৯৬২ দশমিক ৫ কিলোওয়াট ক্ষমতার সোলার প্যানেল উদ্বোধন করবেন। পরে ডাকবাংলোয় বিশ্রাম নেবেন তিনি।

বিকেলে ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-পুরোহিতদের ভাতা এবং শিক্ষা ও মানবিক সহায়তা প্রদান কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে স্থানীয় সুধী সমাজ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে পরশুরাম ও ফুলগাজীতে সড়ক সংস্কার, হেলিপ্যাড নির্মাণ, সভাস্থলের মঞ্চ তৈরি ও সৌন্দর্যবর্ধনের কাজ এগিয়ে চলছে। সফরকারীদের সুবিধার্থে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতেও কাজ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম বলেন, সভাস্থলে নিরাপত্তার জন্য রেড, ইয়েলো ও হোয়াইট—তিনটি জোন থাকবে। রেড জোনে প্রবেশের জন্য বিশেষ সিকিউরিটি কার্ড এবং ইয়েলো জোনের জন্য আলাদা কার্ডের ব্যবস্থা থাকবে। এসব কার্ডধারীরাই সংশ্লিষ্ট জোনে প্রবেশ করতে পারবেন। রেড ও ইয়েলো জোনের বাইরে থাকা এলাকা হোয়াইট জোন হিসেবে বিবেচিত হবে এবং সেখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারবেন।

ডিসি আরও বলেন, সম্ভাব্য সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী সড়কপথে পরশুরাম যাবেন। তবে সফর শেষে ফেরার বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

প্রসঙ্গত, গত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ফেনী সফরের তারিখ নির্ধারিত থাকলেও পরে তা পুনর্নির্ধারণ করে ১ অক্টোবর করা হয়।

জাতীয় থেকে আরও

সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ, পে-ফিক্সেশনের কারণে মিলবে না বকেয়া সরকারি চাকরিজীবীদের জন্য বড় দুঃসংবাদ, পে-ফিক্সেশনের কারণে মিলবে না বকেয়ানতুন পে স্কেল কার্যকরের পর পে-ফিক্সেশনের কারণে শ্রান্তি ও বিনোদন ভাতার অতিরিক্ত বা বকেয়া অর্থ পাবেন না সরকারি কর্মচারীরা। একবার এ ভাতা… ৯ ঘণ্টা আগে হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় ভারত-বাংলাদেশ সংলাপ হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় ভারত-বাংলাদেশ সংলাপশেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের পঞ্চম দফার কনস্যুলার সংলাপ স্থগিতের খবর নাকচ করেছেন… ১০ ঘণ্টা আগে আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল পাবেন পোশাকশ্রমিকরা আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল পাবেন পোশাকশ্রমিকরাতৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিকদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের ব্যয় কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে শুক্রবার (১৩ নভেম্বর)… ১০ ঘণ্টা আগে বিনামূল্যে ৬৪ জেলায় দেওয়া হবে এআই প্রশিক্ষণ, আবেদন যেভাবে বিনামূল্যে ৬৪ জেলায় দেওয়া হবে এআই প্রশিক্ষণ, আবেদন যেভাবেদেশের ৬৪ জেলায় তরুণ-তরুণীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে বিনা মূল্যে মৌলিক প্রশিক্ষণ দেবে যুব উন্নয়ন অধিদপ্তর। দুই মাস মেয়াদি এ… ১০ ঘণ্টা আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে কঠোর নিরাপত্তা বলয়

২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ এএম · জাতীয়

আগামী ১ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে জেলায় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে পরশুরাম ও ফুলগাজীর সভাস্থলগুলোকে রেড, ইয়েলো ও হোয়াইট—এই তিনটি জোনে ভাগ করা হয়েছে। সফরের দিন আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তায় পুলিশের দুই হাজারের বেশি সদস্য মোতায়েন থাকবেন।

ফটোকার্ড

প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে কঠোর নিরাপত্তা বলয়

প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে কঠোর নিরাপত্তা বলয়

প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে কঠোর নিরাপত্তা বলয়

শিরোনাম