১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫ | DS30: ২,০৫৯.৪০ +০.০৩ | লেনদেন: ৬,৯৯০.১২ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৪৪.৯১ -০.১৫
লাইফস্টাইল

বাইকে ড্যাশক্যাম ব্যবহারের হিড়িক, জেনে নিন সুবিধা

বাইকে ড্যাশক্যাম ব্যবহারের হিড়িক, জেনে নিন সুবিধা
সংগৃহীত

রাস্তায় প্রতিদিনের যাতায়াত আরও নিরাপদ করতে বাইক বা স্কুটারে ড্যাশক্যাম ব্যবহারের প্রবণতা বাড়ছে। দুর্ঘটনার ভিডিও ধারণ, ভুয়া দাবি প্রতিরোধ, হয়রানি থেকে সুরক্ষা এবং নিজের রাইডিংয়ের ভুল চিহ্নিত করতে দুই চাকার বাহনে এই প্রযুক্তির ব্যবহার কার্যকর হতে পারে।

বাইক বা স্কুটারে ড্যাশক্যাম থাকলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ডিজিটাল প্রমাণ পাওয়া সম্ভব। সড়ক দুর্ঘটনার পর কার ভুল ছিল, তা নিয়ে অনেক সময় জটিলতা তৈরি হয়। এমন পরিস্থিতিতে ক্যামেরায় ধারণ করা ভিডিও পুলিশ, ট্রাফিক বিভাগ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রমাণ হিসেবে উপস্থাপন করা যেতে পারে।

এ ছাড়া ছোটখাটো সংঘর্ষ বা ঘষার ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা অভিযোগ, হয়রানি কিংবা অর্থ আদায়ের চেষ্টা হলে ক্যামেরার ফুটেজ ঘটনার প্রকৃত চিত্র তুলে ধরতে সহায়তা করতে পারে। ক্যামেরা ব্যবহারের বিষয়টি অনেক সময় অন্য চালকদেরও সতর্ক থাকতে উৎসাহিত করে।

‘এ ছাড়া ছোটখাটো সংঘর্ষ বা ঘষার ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা অভিযোগ, হয়রানি কিংবা অর্থ আদায়ের চেষ্টা হলে ক্যামেরার ফুটেজ ঘটনার প্রকৃত চিত্র তুলে ধরতে সহায়তা করতে পারে।’

— জি বাংলা ডেস্ক

ঢাকার ব্যস্ত সড়ক কিংবা মহাসড়কে চলার সময় বেপরোয়া গাড়ি বা বাসের কারণে নানা ধরনের ঝুঁকির মুখে পড়তে হয় মোটরসাইকেল চালকদের। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে ড্যাশক্যামের ফুটেজের মাধ্যমে সংশ্লিষ্ট গাড়ি বা ব্যক্তিকে শনাক্ত করার ক্ষেত্রে সহায়তা পাওয়া যেতে পারে।

আরও পড়ুন বেশি প্রোটিন খেলেই কি পেশি বড় হয়? যা বলছেন বিশেষজ্ঞরা বেশি প্রোটিন খেলেই কি পেশি বড় হয়? যা বলছেন বিশেষজ্ঞরা লাইফস্টাইল ১১ ঘণ্টা আগে

ড্যাশক্যাম শুধু অন্যের ভুল শনাক্ত করতেই নয়, নিজের রাইডিংয়ের মান উন্নত করতেও কাজে আসে। রাইড শেষে ধারণ করা ভিডিও পর্যালোচনা করে অতিরিক্ত গতি, ভুলভাবে ওভারটেক করা কিংবা অসতর্কতার মতো বিষয়গুলো চিহ্নিত করা সম্ভব। এতে পরবর্তী সময়ে আরও সতর্কভাবে বাইক চালানোর সুযোগ তৈরি হয়।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • রাস্তায় প্রতিদিনের যাতায়াত আরও নিরাপদ করতে বাইক বা স্কুটারে ড্যাশক্যাম ব্যবহারের প্রবণতা বাড়ছে।
  • বাইক বা স্কুটারে ড্যাশক্যাম থাকলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ডিজিটাল প্রমাণ পাওয়া সম্ভব।
  • এ ছাড়া ছোটখাটো সংঘর্ষ বা ঘষার ঘটনাকে কেন্দ্র করে মিথ্যা অভিযোগ, হয়রানি কিংবা অর্থ আদায়ের চেষ্টা হলে ক্যামেরার ফুটেজ ঘটনার প্রকৃত চিত্র তুলে ধরতে সহায়তা করতে পার…
  • ঢাকার ব্যস্ত সড়ক কিংবা মহাসড়কে চলার সময় বেপরোয়া গাড়ি বা বাসের কারণে নানা ধরনের ঝুঁকির মুখে পড়তে হয় মোটরসাইকেল চালকদের।

নিরাপত্তা ও আইনি সুরক্ষার পাশাপাশি লং রাইডের স্মৃতিও ক্যামেরায় সংরক্ষণ করা যায়। মহাসড়ক, পাহাড়ি পথ কিংবা প্রকৃতির মাঝে ভ্রমণের দৃশ্য ধারণ করে রাখতে ড্যাশক্যাম ব্যবহার করছেন অনেক রাইডার। বিশেষ করে মোটোভ্লগিং কিংবা ভ্রমণের ভিডিও তৈরিতে এটি কাজে আসে।

তবে ড্যাশক্যাম ব্যবহারের ক্ষেত্রে স্থানীয় আইন ও ব্যক্তিগত গোপনীয়তার বিষয়গুলোও বিবেচনায় রাখা জরুরি। ক্যামেরার ফুটেজ সংরক্ষণ ও ব্যবহারের ক্ষেত্রেও দায়িত্বশীল থাকা প্রয়োজন।

লাইফস্টাইল থেকে আরও

গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যারাত যত গভীর হয়, পাড়ায় পাড়ায় রাস্তার কুকুরের ডাক তত বেশি শোনা যায়। দীর্ঘ ও করুণ সুরের এই ডাক অনেকের মনে ভয় তৈরি করে। প্রচলিত কুসংস্কার… ৮ দিন আগে অনলাইনে আট কোটির বেশি খতিয়ান, ঘরে বসেই মিলবে জমির রেকর্ড অনলাইনে আট কোটির বেশি খতিয়ান, ঘরে বসেই মিলবে জমির রেকর্ডদেশের ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে অনলাইন ডাটাবেজে যুক্ত হয়েছে আট কোটির বেশি খতিয়ান বা পর্চা। ফলে জমির রেকর্ড সংগ্রহ… ১০ দিন আগে প্রতিদিন যে খাবার খাওয়ার অভ্যাস উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায় প্রতিদিন যে খাবার খাওয়ার অভ্যাস উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়প্রতিদিন নিয়মিত এক মুঠো বাদাম খাওয়ার অভ্যাস উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে। এক লাখ ৪৩ হাজারের বেশি মানুষের তথ্য নিয়ে আটটি… ২০ দিন আগে রক্তের বাড়তি শর্করা সরিয়ে দেবে যন্ত্র! ওষুধ-ইনসুলিন ছাড়া ডায়াবিটিস কমানোর উপায় আবিষ্কার রক্তের বাড়তি শর্করা সরিয়ে দেবে যন্ত্র! ওষুধ-ইনসুলিন ছাড়া ডায়াবিটিস কমানোর উপায় আবিষ্কারশরীরে প্রতিস্থাপন করা থাকবে ছোট্ট একটি তারবিহীন যন্ত্র। রক্তে শর্করার মাত্রা নির্ধারিত সীমা ছাড়িয়ে গেলে এটি সক্রিয় হয়ে অতিরিক্ত গ্লুকোজ… ২১ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

বাইকে ড্যাশক্যাম ব্যবহারের হিড়িক, জেনে নিন সুবিধা

২৯ সেপ্টেম্বর ২০২৬, ৩:৩৯ এএম · লাইফস্টাইল

রাস্তায় প্রতিদিনের যাতায়াত আরও নিরাপদ করতে বাইক বা স্কুটারে ড্যাশক্যাম ব্যবহারের প্রবণতা বাড়ছে। দুর্ঘটনার ভিডিও ধারণ, ভুয়া দাবি প্রতিরোধ, হয়রানি থেকে সুরক্ষা এবং নিজের রাইডিংয়ের ভুল চিহ্নিত করতে দুই চাকার বাহনে এই প্রযুক্তির ব্যবহার কার্যকর হতে পারে।

ফটোকার্ড

বাইকে ড্যাশক্যাম ব্যবহারের হিড়িক, জেনে নিন সুবিধা

বাইকে ড্যাশক্যাম ব্যবহারের হিড়িক, জেনে নিন সুবিধা

বাইকে ড্যাশক্যাম ব্যবহারের হিড়িক, জেনে নিন সুবিধা

শিরোনাম