১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৬৮.২৬ +২৩.৩৬ | DS30: ২,০৭৮.৯৯ +১৯.৫৯ | লেনদেন: ৫,২৭২.৯৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৮.২৬ +২৩.৩৬ | DS30: ২,০৭৮.৯৯ +১৯.৫৯ | লেনদেন: ৫,২৭২.৯৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৮.২৬ +২৩.৩৬ | DS30: ২,০৭৮.৯৯ +১৯.৫৯ | লেনদেন: ৫,২৭২.৯৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৬৮.২৬ +২৩.৩৬ | DS30: ২,০৭৮.৯৯ +১৯.৫৯ | লেনদেন: ৫,২৭২.৯৮ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ |
জাতীয়

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রা ও একটি মানবিক বাংলাদেশ গড়ার বার্তা দিয়েছেন বলে জানিয়েছেন তার উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর চার দিনের যুক্তরাষ্ট্র সফরে আনুষ্ঠানিকভাবে ৩০টি কর্মসূচিতে অংশ নেওয়া হয়। এর বাইরে আরও বেশ কিছু অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী বিশ্বের ১১টি দেশের সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন এবং ছয়টি গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

‘প্রধানমন্ত্রীর জাতিসংঘের ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, সেখানে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতা, নারী, যুব ও শিশুদের কল্যাণ এবং অর্থনীতি ও রাজনীতি পুনর্গঠনের পরিকল্পনা তুলে ধরা হয়েছে।’

— জি বাংলা ডেস্ক

তিনি বলেন, সফরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের পক্ষ থেকে ৮০টির বেশি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদলে আনুষ্ঠানিকভাবে ৩৫ সদস্য ছিলেন। সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে যুক্তরাষ্ট্রে যাতায়াত করেন।

আরও পড়ুন জনগণের সেবা নিশ্চিত ও রাজস্ব আদায়ে বদ্ধপরিকর সাব-রেজিস্ট্রাররা জনগণের সেবা নিশ্চিত ও রাজস্ব আদায়ে বদ্ধপরিকর সাব-রেজিস্ট্রাররা জাতীয় ১ ঘণ্টা আগে

মুখপাত্র জানান, প্রধানমন্ত্রীর ৩০টি কর্মসূচির মধ্যে আটটি সরাসরি জাতিসংঘ সদর দপ্তরকেন্দ্রিক ছিল। এর মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী পর্বে অংশগ্রহণ এবং সাধারণ পরিষদে ভাষণ দেওয়া উল্লেখযোগ্য।

আপনার বিজ্ঞাপন এখানে দিন

আপনার পণ্য বা সেবার প্রচারে যোগাযোগ করুন

মূল বিষয়গুলি

  • জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রা ও একটি মানবিক বাংলাদেশ গড়ার বার্তা দিয়েছেন বলে জানিয়েছেন তার উপদ…
  • বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
  • মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রীর চার দিনের যুক্তরাষ্ট্র সফরে আনুষ্ঠানিকভাবে ৩০টি কর্মসূচিতে অংশ নেওয়া হয়।
  • তিনি বলেন, সফরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের পক্ষ থেকে ৮০টির বেশি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

পরিবেশ ও জলবায়ু বিষয়ে দুটি উচ্চপর্যায়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নেতৃত্ব দেন বলেও জানান মাহদী আমিন। এসব অনুষ্ঠানে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খনন, পদ্মা ব্যারাজ, তিস্তা মহাপরিকল্পনা এবং সৌর ও নবায়নযোগ্য জ্বালানিতে বাংলাদেশের অগ্রাধিকারের কথা তুলে ধরা হয়।

এ ছাড়া স্বাস্থ্যসেবা ও মিডওয়াইফারি নিয়ে একটি উচ্চপর্যায়ের অনুষ্ঠানে বাংলাদেশ অংশ নেয়। সেখানে প্রতি বছর স্বাস্থ্যসেবাকর্মী বাড়ানো, এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং দ্রুত ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের সরকারি পরিকল্পনার কথা তুলে ধরা হয়।

রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী পাঁচটি পরিকল্পনা উপস্থাপন করেছেন বলে জানান মাহদী আমিন। তাঁর ভাষ্য, রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

মাহদী আমিন বলেন, মিয়ানমার থেকে উদ্ভূত রোহিঙ্গা সংকটের সমাধান মিয়ানমারেই নিহিত। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে চাপ সৃষ্টি এবং বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর জাতিসংঘের ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, সেখানে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব, স্বচ্ছতা ও জবাবদিহিতা, নারী, যুব ও শিশুদের কল্যাণ এবং অর্থনীতি ও রাজনীতি পুনর্গঠনের পরিকল্পনা তুলে ধরা হয়েছে। ‘রিকভারি, রিস্টোরেশন ও রিকনস্ট্রাকশন’ বা ‘৩ আর’ নীতির কথাও তুলে ধরা হয়।

মাহদী আমিন জানান, চার দিনের সফরে প্রধানমন্ত্রী পাকিস্তান, ভুটান, মালদ্বীপ, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরান, থাইল্যান্ড, তুরস্ক, ক্রোয়েশিয়া ও হাইতির নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এসব বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, পারস্পরিক সহযোগিতা ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। বিশ্বব্যাংক, গেটস ফাউন্ডেশন, আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠান এবং মার্কিন বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক হয়েছে। এসব আলোচনায় বিনিয়োগ, আর্থিক খাতের সংস্কার, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবেশসহ বিভিন্ন বিষয় উঠে আসে।

তিনি আরও জানান, বোয়িং গ্লোবালের সঙ্গে বৈঠকে বাংলাদেশের বিমানবহর সম্প্রসারণে নতুন উড়োজাহাজ কেনার চুক্তির বিষয়ে অগ্রগতি হয়েছে।

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সফরে আটটি কর্মসূচিতে অংশ নেন এবং তিনটিতে বক্তব্য দেন বলে জানান মাহদী আমিন। জাতিসংঘ উইমেন লিডার্স প্ল্যাটফর্ম, ওয়ার্ল্ড ফার্স্ট স্পাউসেস ডায়ালগ ও মিডওয়াইফারি-সংক্রান্ত অনুষ্ঠানে তিনি অংশ নেন।

মাহদী আমিন বলেন, সফরের মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের অংশীদারত্ব, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে গুরুত্ব দিয়ে কাজ করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জাতীয় থেকে আরও

শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল, মিলবে কোথায়-চলবে কতদিন শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল, মিলবে কোথায়-চলবে কতদিনতৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করছে সরকার। বিশেষ খোলাবাজারে বিক্রয় (ওএমএস) কর্মসূচির আওতায় একজন… ২ ঘণ্টা আগে হাসিনাকে ফেরানোর আলোচনা: প্রত্যর্পণ চুক্তিতে আসলে কী আছে হাসিনাকে ফেরানোর আলোচনা: প্রত্যর্পণ চুক্তিতে আসলে কী আছেক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট ও জাতীয়… ৩ ঘণ্টা আগে শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন: আইনমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর সব আইনি প্রক্রিয়া সম্পন্ন: আইনমন্ত্রীশেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার। এখন এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব ভারতের সরকারের বলে জানিয়েছেন… ১ দিন আগে সৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্র সৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রসৌরবিদ্যুৎ ব্যবহার করে বিদ্যুৎ বিল বাবদ প্রায় ১৩ লাখ টাকা সাশ্রয় করেছে ডাক বিভাগের ১৪টি মেইল প্রসেসিং সেন্টার (এমপিসি)। ২০২৩ সাল থেকে চলতি… ১ দিন আগে

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন!

আপনার মন্তব্য লিখুন

বঞ্চনামূলক বা ঘৃণ্য ভাষা ব্যবহার করে মন্তব্য দিলে তা প্রত্যাখ্যাত হবে।
সংবাদ সংক্ষেপে

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

৩০ সেপ্টেম্বর ২০২৬, ৩:০৭ পিএম · জাতীয়

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রা ও একটি মানবিক বাংলাদেশ গড়ার বার্তা দিয়েছেন বলে জানিয়েছেন তার উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।

ফটোকার্ড

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও পরিকল্পনার কথা বিশ্বমঞ্চে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

শিরোনাম
বানিয়াচংয়ে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিকড়াইল বস্তিতে আগুন, ঘুমন্ত তরুণের মৃত্যু১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন যেভাবেপূর্ববিরোধের জেরে গাড়িচালককে ছুরিকাঘাতে হত্যা, আটক ১কিংবদন্তি সংগীতশিল্পী রিচার্ড স্টারবান মারা গেছেনআওয়ামী লীগের হাতে গোপন তথ্য তুলে দিতেন সেই এসপিঅবৈধভাবে কৃষিজমির মাটি কাটায় যুবদল নেতাসহ ৪ জনের কারাদণ্ডথাইল্যান্ডে বিনা খরচে মাস্টার্স-পিএইচডি, সাথে থাকবে টিউশন ফি-থাকা-খাওয়ার খরচওবিড়ি খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, লাঠির আঘাতে যুবকের মৃত্যুইরান থেকে ড্রোন হামলা, বাহরাইনে আবারও সতর্কতা জারি