১০ই অক্টোবর, শনিবার, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে আশ্বিন, শরৎকাল, ১৪৩৩ বঙ্গাব্দ ২৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
ডিএসই শেয়ারবাজার
DSEX: ৫,৪৩৬.৭৪ +৪৩.৯২ | DS30: ২,০৫৭.৪১ +৭.৯৪ | লেনদেন: ৬,৫৮৫.০৩ কোটি টাকা | স্বর্ণের দর: ২,২৯,০৮১ টাকা | ইউএস ডলার: ১২০.৫০ +০.১৫ | DSEX: ৫,৪৩৬.৭৪ +৪৩.৯২

সর্বশেষ

শেখ হাসিনাকে পাসপোর্ট দেবে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় হয়েছে। তিনি একজন সন্ত্রাসী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। বন্দি বিনিময়…

৯ নভেম্বর ২০২৬, ১:৩৭ পিএম জাতীয়

সরকারি গাড়িতে অপ্রয়োজনে হর্ন বাজানো বন্ধের নির্দেশ

সরকারি যানবাহনে অপ্রয়োজনে হর্ন বাজানো সম্পূর্ণরূপে পরিহারের নির্দেশ দিয়েছে সরকার। বিশেষ করে হাসপাতাল, স্কুল-কলেজ এবং ঘোষিত নীরব এলাকায় সরকারি গাড়িতে হর্ন বাজানো বন্ধ করতে বলা হয়েছে। এসব এলাকায় অপ্রয়োজনীয় হর্ন বাজালে সংশ্লিষ্ট চালকের…

৯ নভেম্বর ২০২৬, ১:৩০ পিএম জাতীয়

হুমায়ূন আহমেদ পড়লে বাংলা ভাষার প্রতি ভালোবাসা বেড়ে যায়: অনুপম রায়

বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখায় মুগ্ধ পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী ও সুরকার অনুপম রায়। প্রয়াত এই লেখকের একটি বই পড়ে নিজের ভালো লাগা ও অনুভূতির কথা ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। সম্প্রতি হুমায়ূন আহমেদের জনপ্রিয়…

৯ নভেম্বর ২০২৬, ১:২৯ পিএম বিনোদন

‘হাসিনা প্যারাশুটে নামবেন না হেলিকপ্টারে, একটু বলে দিন’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শহীদের রক্ত মাটিতে শুকাতে না শুকাতেই শেখ হাসিনা হিন্দুস্তান থেকে দেশে ফেরার আওয়াজ দিচ্ছেন। শেখ হাসিনা দেশে আসতে পারেন, তবে তাঁর প্রতিটি হত্যার বিচার হবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠার যে…

৯ নভেম্বর ২০২৬, ১:২৫ পিএম রাজনীতি

সৌদিতে হজ সম্মেলন শুরু, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদ

সৌদি আরবের জেদ্দায় চার দিনব্যাপী ষষ্ঠ ‘হজ সম্মেলন ও প্রদর্শনী’ শুরু হয়েছে। হজ ব্যবস্থাপনার আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর সেবা এবং হাজিদের জন্য উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন…

৯ নভেম্বর ২০২৬, ১:২৩ পিএম আন্তর্জাতিক

ঋতু পরিবর্তনে বাড়ে সর্দি-কাশি, নিয়ন্ত্রণে যা করবেন

ঋতু পরিবর্তনের সময় তাপমাত্রা ও আবহাওয়ার তারতম্যের কারণে সর্দি-কাশি, জ্বর ও গলাব্যথার মতো সমস্যা বেড়ে যায়। বিশেষ করে গরম থেকে ঠান্ডা কিংবা শীত থেকে গরমে আবহাওয়ার পরিবর্তনের সময় এসব সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। এ সময় শিশু, বয়স্ক ব্যক্তি ও…

৯ নভেম্বর ২০২৬, ১:২২ পিএম স্বাস্থ্য

হাইকোর্টের রায়/৫ লাখ টাকা পর্যন্ত চেক ডিজঅনারের মামলার বিচার হবে ম্যাজিস্ট্রেট আদালতে

চেক ডিজঅনারের মামলায় টাকার পরিমাণ ৫ লাখ টাকা পর্যন্ত হলে এর বিচার করতে পারবেন ম্যাজিস্ট্রেট আদালত। আর টাকার পরিমাণ ৫ লাখ টাকার বেশি হলে সেই মামলার বিচার করতে পারবেন যুগ্ম জেলা জজ আদালত। এমন রায় দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৯ নভেম্বর) আইনজীবী…

৯ নভেম্বর ২০২৬, ১:২০ পিএম জাতীয়

‘সমাজ-সংস্কৃতির ঐতিহ্য নষ্টের অপচেষ্টা করছেন পরীমনি’

বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির ঐতিহ্য নষ্টের অপচেষ্টা চালানোর অভিযোগে চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে আদালত প্রাঙ্গণে এক সাংবাদিকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার জন্য তাঁকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। রোববার (৮…

৯ নভেম্বর ২০২৬, ১:১৮ পিএম জাতীয়

থানার সামনে ককটেল ফাটিয়ে পালানোর সময় আ.লীগ সদস্য গ্রেফতার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুরের রূপনগর থানার প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় মো. আশরাফুল ইসলাম (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এ তথ্য…

৯ নভেম্বর ২০২৬, ১২:৩৬ পিএম সারাদেশ

এনভিডিয়ার প্রধানের সঙ্গে প্রেমের সম্পর্ক, কে এই অ্যালিস হুয়াং?

বিশ্বের শীর্ষস্থানীয় চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের অভিযোগে আলোচনায় এসেছেন চীনা নারী অ্যালিস হুয়াং। ব্যক্তিগত সম্পর্কের পাশাপাশি বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তির…

৯ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পিএম আন্তর্জাতিক

সাজেকে নিজ বাড়ির সামনে গুলিবিদ্ধ নারী

খাগড়াছড়ির সাজেকের শুকনোছড়িতে দুর্বৃত্তের গুলিতে অরুণা চাকমা (৩৫) নামে এক নারী আহত হয়েছেন। রোববার (৮ নভেম্বর) রাতে নিজ বাড়ির সামনে বসে মোবাইল ফোনে কথা বলার সময় এ ঘটনা ঘটে। আহত নারীকে প্রথমে সেনাবাহিনীর দীঘিনালা জোনে প্রাথমিক চিকিৎসা দেওয়া…

৯ নভেম্বর ২০২৬, ১২:৩২ পিএম সারাদেশ

নাহিদ রানার ফেরা নিয়ে সুখবর দিলেন হাবিবুল বাশার

দীর্ঘদিন ধরে চোটের সঙ্গে লড়ছেন বাংলাদেশের গতিতারকা নাহিদ রানা। অস্ট্রেলিয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চলছে তাঁর পুনর্বাসন। দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেও সীমিত ওভারের ক্রিকেট দিয়ে ফেরার আশা এখনো শেষ হয়নি। ওয়ানডে…

৯ নভেম্বর ২০২৬, ১২:২৮ পিএম খেলাধুলা

চীনে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত অন্তত ১৪

চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের তাইইউয়ান শহরে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। সোমবার (৯ নভেম্বর) সকালে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, নিহতের সংখ্যা পাঁচ থেকে বেড়ে ১৪ জনে…

৯ নভেম্বর ২০২৬, ১২:২৩ পিএম আন্তর্জাতিক

কে জেল খেটেছে দেখার টাইম নাই, জনসমর্থনে প্রার্থী চূড়ান্ত হবে: এমপি বাবুল

দলীয় পদ-পদবি কিংবা অতীতে আন্দোলন-সংগ্রামে কে কতটা ত্যাগ স্বীকার করেছেন, তা নয়; আগামী নির্বাচনে বিএনপির প্রার্থী বাছাইয়ে জনগণের সমর্থন ও জনপ্রিয়তাকেই গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির জলবায়ুবিষয়ক…

৯ নভেম্বর ২০২৬, ১২:১৯ পিএম সারাদেশ

পুলিশের ওপর হামলা চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনতাই, আটক ৭

ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ। তবে এখনো পলাতক রয়েছেন ছিনিয়ে নেওয়া ছাত্রলীগ নেতা ও ইউপি সদস্য মো. সিরাজ মোল্লা। রোববার (৮ নভেম্বর)…

৯ নভেম্বর ২০২৬, ১২:১৩ পিএম সারাদেশ

বাংলাদেশিরা ‘ওৎ’ পেতে বসে আছে: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু

বাংলাদেশ থেকে অনুপ্রবেশের অভিযোগ তুলে সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশকারীরা সুযোগের অপেক্ষায় ওত পেতে আছে। বিএসএফের…

৯ নভেম্বর ২০২৬, ১২:০৯ পিএম আন্তর্জাতিক

পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে আবারও বসেছে মজুরি বোর্ড

দেশের পোশাক খাতে কর্মরত সব শ্রেণির শ্রমিক-কর্মচারীর নিম্নতম মজুরি হারের সুপারিশ প্রণয়নে দ্বিতীয়বারের মতো বৈঠকে বসেছে মজুরি বোর্ড। সোমবার (৯ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা…

৯ নভেম্বর ২০২৬, ১২:০৭ পিএম জাতীয়

দুই সন্তানকে নিয়ে বিষপান, ৫ দিন পর মায়েরও মৃত্যু

স্বামীর দ্বিতীয় বিয়ে, তালাকের হুমকি ও পারিবারিক বিরোধের জেরে দুই সন্তানকে নিয়ে কীটনাশক পান করা আছিয়া বেগম (২৮) মারা গেছেন। ঘটনার পাঁচ দিন পর রোববার (৮ নভেম্বর) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে…

৯ নভেম্বর ২০২৬, ১২:০৬ পিএম সারাদেশ

সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৫ জনের মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে অভিবাসীবাহী একটি ছোট নৌকা ডুবে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। নৌকাটিতে থাকা একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। রোববার (৮ নভেম্বর) ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এ…

৯ নভেম্বর ২০২৬, ১২:০২ পিএম আন্তর্জাতিক

শিশুর ভিডিও পোস্ট করায় প্রবাসীর কারাদণ্ড, পরে আমিরাত থেকে বহিষ্কার

সংযুক্ত আরব আমিরাতে পাঁচ বছর বয়সী এক শিশুর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার দায়ে এক প্রবাসী নারীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজা ভোগের পর তাঁকে দেশটি থেকে বহিষ্কারেরও নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (৯ নভেম্বর) গালফ নিউজের এক…

৯ নভেম্বর ২০২৬, ১১:৫৯ এএম আন্তর্জাতিক
শিরোনাম