টম ক্রুজকে ফুটবল শেখালেন টেলর সুইফট, জানালেন কী কথা হয়েছিল
হলিউডের অ্যাকশন তারকা টম ক্রুজ ও পপসংগীতের বিশ্বখ্যাত তারকা টেলর সুইফটকে একসঙ্গে দেখা গেল কানসাস সিটি চিফসের মৌসুমের প্রথম ম্যাচে। ম্যাচ চলাকালে দুই তারকার দীর্ঘ আড্ডার দৃশ্য ক্যামেরাবন্দি হওয়ার পর থেকেই তাদের কথোপকথন নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কৌতূহলের উত্তর দিয়েছেন টম ক্রুজ। তিনি জানান, সেদিন টেলর সুইফটই তাকে ফুটবল সম্পর্কে বুঝিয়ে দিচ্ছিলেন। টমের ভাষায়, ‘ও আমাকে ফুটবল শেখাচ্ছিল।’ একই সঙ্গে টেলর যে ফুটবল বেশ ভালো বোঝেন, সেটিও স্বীকার করেন তিনি।
ম্যাচটি ছিল টেলরের জীবনসঙ্গী ট্র্যাভিস কেলসির দল কানসাস সিটি চিফসের। সেদিন টেলিভিশন জগতের অন্যতম বড় আয়োজন এমি অ্যাওয়ার্ডস থাকলেও সেখানে না গিয়ে টেলর মাঠে উপস্থিত ছিলেন।
‘হলিউডের অ্যাকশন তারকা টম ক্রুজ ও পপসংগীতের বিশ্বখ্যাত তারকা টেলর সুইফটকে একসঙ্গে দেখা গেল কানসাস সিটি চিফসের মৌসুমের প্রথম ম্যাচে।’
— বিনোদন ডেস্ক
কোভিড-১৯ মহামারির পর দীর্ঘ সময় কোনো ফুটবল ম্যাচ মাঠে বসে দেখেননি টম। তিনি জানান, কোভিডের আগে সর্বশেষ ফুটবল ম্যাচ দেখেছিলেন তিনি। তাই অ্যারোহেড স্টেডিয়ামে কানসাস সিটি চিফসের ম্যাচে উপস্থিতি ছিল দীর্ঘ বিরতির পর তার ফুটবল মাঠে ফেরার মুহূর্ত।
আরও পড়ুন
পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
তবে দুই তারকার আলোচনা শুধু ফুটবলেই সীমাবদ্ধ ছিল না। গান ও সিনেমা নিয়েও তাদের কথা হয়েছে। টেলরের কাজের প্রতি নিজের মুগ্ধতার কথাও জানান টম।
মূল বিষয়গুলি
- হলিউডের অ্যাকশন তারকা টম ক্রুজ ও পপসংগীতের বিশ্বখ্যাত তারকা টেলর সুইফটকে একসঙ্গে দেখা গেল কানসাস সিটি চিফসের মৌসুমের প্রথম ম্যাচে।
- সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই কৌতূহলের উত্তর দিয়েছেন টম ক্রুজ।
- ম্যাচটি ছিল টেলরের জীবনসঙ্গী ট্র্যাভিস কেলসির দল কানসাস সিটি চিফসের।
- কোভিড-১৯ মহামারির পর দীর্ঘ সময় কোনো ফুটবল ম্যাচ মাঠে বসে দেখেননি টম।
টেলরের প্রশংসা করে টম বলেন, তিনি শুধু অসাধারণ গায়িকা নন, দক্ষ গীতিকার ও সংগীতশিল্পীও। পরিচালনার ক্ষেত্রেও তার প্রতিভার প্রশংসা করেন এই হলিউড তারকা। একপর্যায়ে টেলরকে ‘জিনিয়াস’ বলেও উল্লেখ করেন তিনি।






মন্তব্য (৩)
ভারতের প্রত্যাশাই যথাযত, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা সমাধানের দায়িত্ব আমাদের নিজেদেরই।
দুর্গাপূজা শান্তিপূর্ণ করতে সরকার, প্রশাসন ও সবাইকে একসাথে কাজ করা উচিত। প্রত্যেকের নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কাজ।
সংবাদ সম্মেলনের প্রতিটি বক্তব্য তালকাঠিতে নেওয়া দরকার। ন্যায্য প্রতিবেদনই রাষ্ট্রের চিত্র সবার কাছে উজ্জ্বল করে।